আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রোম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটের অলিউর

রোম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হলেন সিলেটের অলিউর

ইতালী আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যতম রোম মহানগর আওয়ামীলীগ। বিগত দিনে এই সংগঠন তার বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সাংগঠনিক অবদান রেখেছে আওয়ামী পরিবারে। তারই ধারাবাহিকতায় যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে গঠন করা হয়েছে ‘রোম মহানগর আওয়ামীলীগ, ইতালী’।
স্বাধীনতার স্বপক্ষের শক্তি সুশৃঙ্খল সংগঠন ‘রোম মহানগর আওয়ামীলীগ‘ এর সাংগঠনিক সম্পাদক হিসাবে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান অলিউর তালুকদার নেতৃত্ব দিচ্ছেন। দেশে অবস্থানকালে তিনি ছাত্র রাজনীতি সাথে জড়িত ছিলেন, বালাগঞ্জ পূর্ব গৌরীপুরের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দীর্ঘ দিন সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন। ক্রীড়াঙ্গনেও তার তার বেশ খ্যাতি রয়েছে বলে জানা যায়। সিলেট জেলার বালাগঞ্জ থানার মুসলিমাবাদ এর অলিউর এখন ইতালীতে বেশ পরিচিত মুখ।
ইউরোপের বেশ কয়েকটি দেশে অলিউর তালুকদার অবস্থানের ফলে দলের জন্য কাজ করা বেশ অভিজ্ঞতা রয়েছে, প্রায় ৫ বছর আগে ইতালী আসার পর তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক পদে থেকে সংগঠনকে সাংগঠনিক রুপ দিয়েছেন। তার যোগ্যতায় তিনি ইতালীর সর্ব প্রথম রেজিষ্টেশনকৃত সংগঠন জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট), ইতালীর সাংগঠনিক সম্পাদক হিসাবে বর্তমানে কাজ করছেন।

অলিউর তালুকদার বলেন, বঙ্গবন্ধুর আর্দশে বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নে প্রবাস থেকে ভূমিকা রাখতে চাই। সুদূর ইতালী থেকেও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে বিভিন্ন ভাবেই সহযোগিতা করা সম্ভব। ‘বাংলাদেশ’ আজ সারা বিশ্বে উন্নয়নের মডেল, আর তা সম্ভব হয়েছে একমাত্র গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। উন্নয়নের মহাসড়কে চলা বাংলাদেশ এবং ইতালী রোম মহানগর আওয়ামীলীগের জন্য সেরা কিছু দিবার সময় এসেছে।।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ কোন দিন মাথা নত করেনি, করবেও না। তবে সেদিনের সেই দেশ বিরোধী জামাত-বিএনপি দেশে কিংবা প্রবাসে যেখানেই থাকুন না কেন, তাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। যারা দেশকে ভালবাসে তারা দেশের শত্রুর মোকাবেলা করে, দেশকে রক্ষা করতেও জানে। রোম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক নির্বাচিত করায় দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি কৃজ্ঞতা জানিয়ে বলেন, যারা আমাকে যোগ্য মনে করে এই দাঁয়িত্ব দিয়েছেন, ইতালী আওয়ামীলীগের পাশে থেকে  আমি আমার যোগ্যতায় তাদের সম্মান রক্ষা করবো।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত