আপডেট :

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ সংগ্রহে বিরত থাকার সিদ্ধান্ত স্থানীয় সাংবাদিকদের

ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের সংবাদ সংগ্রহে বিরত থাকার সিদ্ধান্ত স্থানীয় সাংবাদিকদের

ইতালীস্থ বাংলাদেশ দূতাবা‌স সং‌শ্লিষ্ট সংবাদ সংগ্রহে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করেছেন ইতালীতে বসবাসরত ইলেক্ট্রিক, প্রিন্ট ও অনলাইনসহ সকল মিডিয়া কর্মিরা। গত ১৪ই ফেব্রুয়ারী সন্ধ্যায় তরপিনাত্তারা একটি হলরুমে বাংলা প্রেসক্লাব ইতালীর  আহ্বানে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করেন  সকল মিডিয়া কর্মিরা । প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৪দি‌নের সরকারী সফ‌রে ইতালী এলে ইতালীতে বসবাসরত সংবাদ কর্মী‌দের সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করায় ইতালীস্থ দূতাবাসের সংবাদ সংগ্রহের কাজে বিরত থাকার জন্য এ সিন্ধান্ত গ্রহন করেছেন সাংবাদিকবৃন্দ।

সংবাদ সংগ্রহ কর‌তে যাওয়া সাংবা‌দিক‌রা প্রথম দিন থে‌কে শেষ দিন অব‌দি দূ‌র্ভো‌গের ‌শিকার হ‌য়ে‌ছে। শেষ দিন সংবর্ধনা অনুষ্ঠা‌নের আয়োজক ইতালী আওয়ামী লীগ হ‌লেও সভাস্থ‌লে স্থানীয় প্র‌তি‌নি‌ধি হিসা‌বে রাষ্ট্রদূতেরই সুপা‌রিশে সাংবা‌দিক‌দের ভিত‌রে যাওয়া অনুম‌তি দেয়া হ‌বে বলে জানান প্রতিরোধ কর্মিরা। দুঃখজনক হ‌লেও সত্য সংবর্ধনা অনুষ্ঠা‌নের প্র‌বে‌শের শেষ সময় পর্যন্ত রাষ্ট্রদূত প্র‌বে‌শের আশ্বাস প্রদান কর‌লেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের কাজে বাধা সৃষ্টি করায় সকল মিডিয়া কর্মিরা সকলের সম্মতিক্রমে এ সিন্ধান্ত গ্রহন করেন।

বাংলা প্রেসক্লাব ইতালীর সভাপতি শাওন আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি জমির হোসেন, এমডি রিয়াজ হোসেন, জাকির হোসেন সুমন, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আল আমিন, প্রচার সম্পাদক  হুমায়ুন কবির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  লাবণ্য অঞ্জন চৌধুরী, সদস্য মনিরুজ্জামান মনির, হাসান মাহমুদ, ইসমাইল হোসেন স্বপন. আমির হোসেন লিটন, মিনহাজ হোসেন প্রমুখ। সকলের বক্তব্যে রোম দূতাবাসের চরম অবহেলার চিত্র স্পষ্ট হওয়ায় দূতাবাসের যে কোন ধরনের প্রচার প্রচারনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করেন সাংবাদিকবৃন্দ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত