আপডেট :

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের শীত বস্ত্র বিতরণ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের শীত বস্ত্র বিতরণ

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ  শীত বস্ত্র বিতরণ করেন “একটু পাশে দাঁড়াই “ কুষ্টিয়া বাংলাদেশ , সংগঠন গত ১১ ই ফেব্রুয়ারি ২০১৮ ।

পনেরো শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ সংগঠনটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন , সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সহ সংগঠনটির সদস্যের অক্লান্ত পরিশ্রমে প্রবাসে ও দেশে সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন । উল্লেখ্যযে কয়েকদিন আগেও সমিতিটির উদ্দ্যোগে কুষ্টিয়ার এক বীর মুক্তিযোদ্ধার লাশ  দেশে পাঠানো হয় ।                  

শীত বস্ত্র বন্টনের সময় একটু পাশে দাঁড়াই সংগঠনের সদস্য ঈশা খান অপূর্বের পরিচালনাধীন সভাপতিত্ব করেন একটু পাশে দাঁড়াই সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুই নং খাস মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান সর্দার হাসেম উদ্দিন হাসু, বিশেষ অতিথি ছিলেন হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কুষ্টিয়া জেলা শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক লিটল আলী, মথুরাপুর ইউনিয়নের সাবেক মেম্বার সোরাত আলী সেন্টু এছাড়া আরো বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার শহর প্রতিনিধি আশরাফুল ইসলাম অনিক, উদীয়মান তরুণ সমাজসেবক মোহ্তাসিম বিল্লাহ্, মামুনুর রহমান শেফুল, নাহিয়ান সজীব,শাহেদ মাহমুদ অর্পন।

এসময় উপস্থিত ছিলেন একটু পাশে দাঁড়াই সংগঠনের সহ-সভাপতি প্রশান্ত কুমার দাশ, যুগ্ম সমম, সাগর, বাপ্পী, রাকিব, আব্দুল্লাহ্, রানা প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একটু পাশে দাঁড়াই সংগঠনের সভাপতি মো রহমান সুমন বলেন, শীত আসলেই এই অসহায় দুস্থ মানুষ প্রচন্ড কষ্টে ভোগে। কনকনে প্রচন্ড শীতের কারণে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়ে মানবিক হাত প্রসারিত করতে সমাজের বিত্তশালী ও কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএর মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান । এছাড়া কুষ্টিয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সাহেব ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সহ সংগঠনের সকল সদস্যের ধন্যবাদ দিয়ে  অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত