আপডেট :

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

রোমে প্রথম প্রহরে একুশ উদযাপন

রোমে প্রথম প্রহরে একুশ উদযাপন

‘আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ — ভোলেনি বাঙালি জাতি। একুশে ফেব্রুয়ারি জাতির জীবনে চির ভাস্বর একটি দিন। সালাম, বরকত, রফিক, জব্বারের মত মৃত্যুঞ্জয়ী ভাষাসৈনিকের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,ইতালী Lagro Preneste Parke সন্ধ্যা ৯ যটিকায় ভাষা শহীদদের প্রতি দোয়া প্রার্থনা করে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে বিভিন্ন কন্ঠ শিল্পীদের উপস্থিতিতে একুশের গান নিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম অধিবেশন।রাত ঘনাতে ভাষা শহীদদের পুষ্প অর্পণ করতে মাঠে আসা শুরু হয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য শোকের ও শ্রদ্ধার প্রতীক সাদাকালো পোশাকে, খালি পায়ে, শিশিরসিক্ত পথ মাড়িয়ে আবালবৃদ্ধবনিতা,প্রচুর শীতের মধ্যেও সবাই সমবেত হতে আসা শুরু করেন রোমের জাতীয় একুশ উদযাপন শহীদ মিনার Lagro Preneste Parke শহীদ বেদীতে , শুধু ইতালীতে নয় সারা দেশ বিদেশে বিভিন্ন প্রশাসন ও সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের সর্বস্তরের ইতালী প্রবাসী জনগণ।

আজ সবার সব পথ এসে মিলল এক অভিন্ন গন্তব্যে। সেই গন্তব্য শহীদ মিনার, বাঙালি জাতিসত্তার ঐতিহ্যের মিনার। ভেদাভেদ ভুলে নারী, পুরুষ বসন্তে ফোটা ফুলের স্তবক হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় মিনারের দিকে। কণ্ঠে থাকে সবার চির অম্লান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি..সেই সুরে গানে গানে ইতালীর সামাজিক সংগঠন বাংলাদেশ সমিতি ইতালীর তত্ত্বাবধানে ও একুশ উদযাপন পরিষদের উদ্যোগে বিশাল আয়োজনে গতকাল মঙ্গলবার রাত ১২:০১ মিনিটে ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী সেসব সৈনিকদের লাখো বাঙালি সবটুকু আবেগ ঢেলে দিয়ে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে স্মরণ করে অমর একুশে,এতে দলমত নির্বিশেষে শেষে ইতালীর অবস্থানরত সকল সামাজিক রাজনৈতিক অঙ্গ সংগঠনের অংশগ্রহণে জাতীয় একুশ উদযাপন করা হয়।এতে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় একুশ উদযাপন পরিষদ,বাংলাদেশ সমিতি ইতালী,বৃহত্তর ঢাকা সমিতি ইতালী,ঢাকা জেলা সমিতি,ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন,বাংলাদেশ বাংকার সমিতি ইতালী,ফরিদপুর জেলা সমিতি ইতালী, বৃহত্তর সিলেট যুব সংঘ রোম ইতালী, নোয়াখালী জেলা সমিতি,মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি রোম ইতালী, পাবনা জেলা সমিতি ইতা‌লী , মানিক গঞ্জ জেলা সমিতি ইতালী,সেন্ত‌সে‌ল্লে ঐক্য পরিষদ রোম ইতালী, প্রবাস কথা ইতালী,সানপাওলো সামাজিক সংগঠন,ধূমকেতু সোসাল অর্গেনাইজেশনের ইতালী,ধুমকেতু আওয়ামী সমর্থক গোষ্ঠী, ধূমকেতু বি এন পি সমর্থক গোষ্ঠী, এবং হঠাৎ মাঠে বিশাল আলোড়ন সৃষ্টি করে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করে ইতালী বি এন পি ,ইতালী যুবদল ,রোম মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।

সর্বশেষে একুশ উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় উপস্থিত সকলকে নৈশৌভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত