আপডেট :

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

রোমে একুশ আমার চেতনা শ্লোগানে অঙ্কুরের ৮ম প্রয়াস অনুষ্ঠিত

রোমে একুশ আমার চেতনা শ্লোগানে অঙ্কুরের ৮ম প্রয়াস অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ আমার চেতনা শ্লোগানে ইতালীর রোমে অনুষ্ঠিত হলো অঙ্কুুর প্রতিযোগিতা ২০১৮। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস ভাষা, কৃষ্টি-সংস্কৃতি সহ নানান বিষয় সর্ম্পকে জানাতে অঙ্কুর বিগত ৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রোমের তরপিনাত্তারায় রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেষ্টুরেন্টের হলরুমে অঙ্কুর এর ৮ম প্রয়াস অনুষ্ঠিত হয়।

৪ বছর থেকে ১৬ বছর পর্যন্ত শিশু-কিশোররা বয়স ভিক্তিক বর্ণমালা, আবৃতি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগি এ আয়োজনে অংশগ্রহন করে। এসময় শিশুরা তাদের পরিবেশনের মাধ্যমে ভাষা আন্দোলন তথা বাংলাদেশের প্রতিচ্ছবি উপস্থাপন করে।রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বক্তব্য রাখছেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রধান অতিথি হিসাবে শিশুদের দিক নির্দেশনা দেন এবং তিনি বাংলার সমৃদ্ধ ইতিহাস লালন পালন করতে অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমরা যে যেখানেই থাকিনা কেন, আমাদের শিকরের সন্ধান করা উচিত। আর যেহেতু আমরা বাঙ্গালী সেহেতু ভবিষ্যত প্রজন্মকে আমাদের শিকর বাংলাকে জানাতে হবে।রাষ্ট্রদূত অঙ্কুরের ৭ বছরের ধারাবাহিকতার কার্যক্রমের প্রশংসা করে বলেন, যারা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশুদের বাংলা ভাষা তথা বাংলাদেশ সম্পর্কে কাজ করে যাচ্ছে তারা মূলত প্রবাসে দেশের কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি অঙ্কুরের পথচলার মাঝে ভিন্ন সংস্কৃতির মধ্যেও আগামীর উজ্জ্বল বাংলাদেশকে বহি:বিশ্বে দেখতে পান।সুস্মিতা সুলতানার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে কমিউনিটির ব্যক্তিত্ব হাসান ইকবাল, আব্দুর রশিদ, আতিয়া রসূল কিটন সহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্পন্সর হিসাবে সার্ভিস ইতালীয়া,পপুলার ট্রাভেলস, লায়লা ফ্যাশন ও সুলতানা ফ্যাশন সহ সকলেই অঙ্কুরের পাশে থাকার জন্য অঙ্গকারবদ্ধ হোন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পাশাপাশি সকল শিশুদের পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দ। আয়োজকরা মনে করেন, বাংলাদেশের সঠিক গৌরবোজ্জ্বল ইতিহাস জানা শিশুদের অধিকার আর আমাদের দাঁয়িত্ব আর তাই অভিভাবকদের পাশে নিয়ে প্রবাসে সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশকে তোলে ধরতে আগামীর পথে স্বপ্ন পূরনের প্রত্যাশা করেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত