আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

মেট্রোপলিটন লার্নিং ইন্সটিটিউিটের বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন

মেট্রোপলিটন লার্নিং ইন্সটিটিউিটের বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন

অভিবাসীদের স্বর্গরাজ্য খ্যাত আমেরিকায় ‘ল্যান্ড অব অপরচুনিটি’র সুযোগে উন্নত জীবন-যাপনের নানা সুযোগ রয়েছে। স্থানীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান শর্ট কোর্সের মাধ্যমে অভিজ্ঞ হিসেবে অভিবাসীদের গড়ে তুলতে সহায়তা দিয়ে চলেছে। এমনি একটি প্রতিষ্ঠান মেট্রোপলিটন লার্নিং ইন্সটিটিউট। এটি নিউইয়র্ক ষ্টেট শিক্ষা অধিদপ্তর কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং কাউন্সিল অব অকুপেশনাল এডুকেশন কর্তৃক অ্যাক্রেডিয়েশনপ্রাপ্ত একটি অলাভজনক প্রতিষ্ঠান। মেডিকেল, একাউন্টিং, কম্পিউটার প্রভৃতি বিষয়ে শর্ট প্রোগ্রামের মাধ্যমে আগ্রহী অভিবাসীদের ভালো বেতনের চাকুরির সুযোগই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

সম্প্রতি বিভিন্ন কোর্স সম্পন্নকারী প্রতিষ্ঠানটির অর্ধ শতাধিক শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে একাধিক বাংলাদেশী ছাড়াও বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীরা সপরিবারে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠিনটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের মধ্যে একাধিক নারী ও পুরুষকেও দেখা যায় যারা একাধিক সন্তানের মা-বাবা। অনেকে তাদের স্কুলে পড়ুয়া সন্তানদের নিয়েও অনুষ্ঠানে যোগ দেন। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে গত ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড তুলে দেন পরিচালক জেমস ব্রুস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. দিলরুবা চৌধুরী, ডা. মাসুদুল হাসান, শাহীন সারোয়ার প্রমুখ কর্মকর্তা। এছাড়াও গ্র্যাজুয়েশন সম্পন্নকারী কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিবাসীদের ভালো জীবন-যাত্রার মান উন্নয়নে শর্ট কোর্সের গুরুত্ব তুলে ধরেন এবং এজন্য মেট্রোপলটন লার্নিং ইন্সটিটিউিট সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা করছে বলে জানান। বক্তারা বলেন, শিক্ষার কোন শেষ নেই তবে পরিকল্পনা নিয়ে শর্ট কোর্স সম্পন্ন করে ভালো চাকুরিও সম্ভব। প্রয়োজনে আরো উচ্চ শিক্ষা নেয়ারও সুযোগ রয়েছে বলে তারা জানান।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, স্ব স্ব শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ‘মেট্রোপলিটন লার্নিং ইন্সটিটিউট’-এর বিভিন্ন কোর্সে ভর্তি করা হয়ে থাকে। নিউইয়র্ক সিটির কুইন্স ও ব্রুকলীনে এর তিনটি ক্যাস্পাস রয়েছে। এমরধ্যে কুইন্সে দু’টি। এছাড়াও কারেকটিকাট অঙ্গরাজ্যে ব্লমফিল্ডে মেট্রোপলটন লার্নিং ইন্সটিটিউিট-এর আরো একটি ক্যাম্পাস রয়েছে। 


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত