আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

পেনসিলভানিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে প্রার্থী বাংলাদেশী ড. নীনা

পেনসিলভানিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে প্রার্থী বাংলাদেশী  ড. নীনা

পুরুষ শাষিত সমাজ পরিবর্তনের লক্ষে বাংলাদেশী আমেরিকান, সাহসী এক নারী পেনসিলভানিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনের ঘোষনা দিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য কথা থাকলেও নির্বাচনী এলাকা কাটাকাটি (রি-ডিস্ট্রিক্ট) করার পরিপ্রেক্ষিতে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ‘পেনসিলভেনিয়া-১’ এর দৌড় থেকে সরে দাঁড়িছেন নীনা আহমেদ। তার পরিবর্তে তিনি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ‘লেফট্যানেন্ট গভর্নর’ পদে নির্বাচন করবেন বলে গত ২৫শে ফেব্রুয়ারি রবিবার ঘোষনা দেন।

 “অনেক দীর্ঘ সময় ধরেই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের রাজধানী হ্যারিসবার্গ হচ্ছে পুরুষ শাসিত। এই সংস্কৃতির পরিবর্তন সম্ভব নয় নতুন নারী কণ্ঠস্বর ব্যতিত। আমি সে পরিবর্তনের শুভ সূচনা ঘটিয়ে অঙ্গরাজ্য গভর্নর উল্ফ’-এর প্রশাসনিক পার্টনার হয়ে যৌনতা ও যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে, তা নির্মূল করতে চাই।”- বলে বিবৃতি প্রদান করেন ডক্টর নীনা আহমেদ ।

বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী ও প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান বিষয়ক উপদেষ্টা ডক্টর নীনা আহমেদ ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। পরবর্তীতে , পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রী লাভ করেন। ডেপুটি গভর্নর পদে মনোনয়নের জন্য ভোটারদের সাক্ষর গ্রহণ কর্মসূচি চলছে, তিনি নির্বাচনী এলাকার সবাইকে স্বতস্ফুর্তভাবে সাক্ষর দানের অনুরোধ জানান।

আগামী ৩রা মার্চ শনিবার ওয়াশিংটন ডিসিতে তার নির্বাচনী সমাবেশ হবে। ভেন্যু - হলিডে ইন এক্সপ্রেস হোটেল, ৬৪০১ ব্র্যানডন এভিন্যু, স্প্রিংফিল্ড, ভার্জিনিয়া ২২১৫০।

এ উপলক্ষে বিস্তারিত প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আবুবকর হানিপ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের করুনঃ-
আবুবকর হানিপ-৭০৩৫৮৬৭৮৪৮
রেদোয়ান চৌধুরী -৯০৪৭৫৯৬৬৪৪
ওয়াহেদ হোসাইনী-৭০৩২০৯১৭৮২
এ্যান্থনী পিউস গমেস-৫৭১৫৫২২১৬৮

এরপর ৩১ মার্চ নিউ ইয়র্কে এবং মার্চের মাঝামাঝি লস এঞ্জেলেস সিটিতে সমাবেশের কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে গত রোববার ফিলাডেলফিয়ার একটি রেস্টুরেন্টে ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল)’-এর উদ্যোগে নীনা আহমেদের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।এ সভায় নীনা আহমেদ কংগ্রেসনাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সুপ্রিম কোর্ট কর্তৃক কংগ্রেশনাল সীমানা পুনঃ নির্ধারণ করায় আমি লেফট্যানেন্ট গর্ভনর পদে নির্বাচন করার সিদ্ধান্ত  নিয়েছি। এতে আমি ফিলাডেলফিয়ার মানুষের জন্য অনেক বেশি কাজ করতে পারব।

সভাটি পরিচালনা করেন মোহাম্মদ শহীদ  ও সভাপতিত্ব করেন সহ-সভাপতি শাহ ফরিদ।

অনুষ্ঠানে কমিউনিটি নেতা ইবরুল চৌধুরী , অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মিজবাউদ্দীন ও সেক্রেটারি মোহাম্মেদ করিম চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক কাউন্সিলম্যান আলাউদ্দীন পাটোয়ারী, এ আর খান লাভলু, শাহ্ আহমেদ, নুরুদ্দীন নাহিদ, অ্যাসাল নিউ ইয়র্ক কুইন্স ব্যুরো শাখার সহ সভাপতি মোহাম্মদ জহুরুল হক, মোহাম্মদ খালেকুজ্জামান, জেড মাতালুওন, অ্যাসাল ব্রঙ্কস ব্যুরো শাখার সভাপতি তাহমিদুল হক, নিউ জার্সি শাখার সভাপতি ফারুক হোসেন ও জসিমুদ্দীনসহ অনেকে ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত