আপডেট :

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

ইতালীতে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ইতালীতে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ইতালির রাজধানীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে।গত কাল বুধবার  বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ দূতাবাস রোম ইতালীর রাষ্ট্রদূত  নিযুক্ত আবদুস সোবহান সিকদার এর নেতৃত্বে ও দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী বঙ্গবন্ধুর সৈনিক ইতালী আওয়ামীলীগের সকলকে নিয়ে আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মুনাজাত করা হয়। এছাড়া দেশের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়। এরপর, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আঃ সোবহান সিকদারের সভাপতিত্বে এভং প্রথম সচিব ইরফানুল হকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয় ,মহিলা বিষয়ক সম্পাদিকা হোসনে আরা বেগম,ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত   সভাপতি  আলী আহম্মদ ঢালী, সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ আর অনেকে। আবদুস সোবহান সিকদার বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো কর্তৃক ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করে বলেন, মুক্তিকামী মানুষের প্রেরণার চিরন্তন উৎস হিসেবে বঙ্গবন্ধুর এই ভাষণ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি বলেন, বাঙ্গালির ন্যায্য অধিকার অর্জনের লক্ষ্যে গৃহীত সকল গণতান্ত্রিক প্রচেষ্টা যখন শেষ হয়ে যায়, তখনই বঙ্গবন্ধু তাঁর এই ভাষণের মাধ্যমে জাতিকে মুক্তি সংগ্রামের জন্য মানসিকভাবে প্রস্তুত করেন ।

অতিথিরা বক্তব্যর মাধ্যমে বলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অন্তর্নিহিত চিরকালীন আবেদন অন্তরে লালন ও পরবর্তী প্রজন্মের হৃদয়ে সঞ্চারিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় যথাযথ অবদান রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে  অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের রঙ্গিন ভিডিও চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ ইতালী আওয়ামীলীগ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত