আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

সকল নারীদের আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল হতে হবে : ইতালিতে রাষ্ট্রদূত আবদুস সোবহান

সকল নারীদের আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল হতে হবে : ইতালিতে রাষ্ট্রদূত আবদুস সোবহান

ইতালির নারী সংগঠন ‘মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী‘ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করে বিশ্ব নারী দিবস। গতকাল স্থানীয় সময় রাত ৮টায় রোমের তরপিনাত্তারা স্থানীয় একটি রেষ্টুরেন্টের হলরুমে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর নব গঠিত কমিটি পরিচিতি ও বিশ্ব নারী দিবসের এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিষ্ঠাতা ও বর্তমান নব গঠিত কমিটির সভাপতি লায়লা শাহ'র সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সৈয়দা শামীমা জামান ও যুগ্ম সম্পাদক তাহমিনা আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালীর  রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ইতালীর প্রথম সচিব ইরিন ইসলাম জুলি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আবদুস সোবহান মিকদার বলেন, নারী আইনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের একটি উদাহরণ তবে শুধু আইন থাকলেই হবেনা। নারীদের সামনে এগিয়ে আসতে হবে, আত্ম প্রত্যয়ী এবং আত্ম নির্ভরশীল হতে হবে। পাশাপাশি গ্রামীন নারীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নারী অধিকার সহ বিভিন্ন দিক থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এতে করে নারী জাগরনের মাধ্যমে একটি সংসার, পরিবার, সমাজ তথা একটি দেশ এগিয়ে যাবে।

সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব ফাহমিদা সুলতানা লিপি, মহিলা সংস্থা ইতালীর সভাপতি শান্তা শিকদার ও সিনিয়র সহ সভাপতি সানজিদা আহমেদ ববি সহ  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি নার্গিস আক্তার হাওলাদার ,সহ সভাপতি আখিঁ সীমা কাওসার, নীলুফা বানু নিলা, মেরিন খান, সায়মা ইসলাম, সিমু বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক রোকেয়া খাতুন মিরা, সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার বাবলী, মহিলা সম্পাদিকা ইফরোজা খানম ইফা, প্রচার সম্পাদক হেনা আক্তার ফাহিমা, দপ্তর সম্পাদক সুরাইয়া আক্তার, কোষাধ্যক্ষ নার্গিস আক্তার সহ আরো অনেকেই।

এসময় মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর নবাগত কমিটির সকল সদস্যবৃন্দ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার ও প্রচার সম্পাদক রবিন খান সহ আরো অনেকেই মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর নবাগত কমিটিকে বরণ করে নেন।

বাংলাদেশে একুশের বইমেলায় কাব্য পথিক পুরস্কার প্রাপ্ত আইরিন আসাদ ও মিনু আহমেদ কে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর পক্ষ থেকে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এর মাধ্যমে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

পরিশেষে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালীর সভাপতি লায়লা শাহ'র সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। লায়লা শাহ বলেন নারীর লড়াই, সংগ্রামের ইতিহাসে বুনা এই আন্তর্জাতিক নারী দিবস। 'নারীর সমান অধিকার আদায়ের লক্ষ্যে এবং সকল নারীর অগ্রগতির নিশ্চয়তায় আমাদের সংগঠন পূর্বের ন্যায় করে যাবে। দেশের অবহেলিত নারীর পাশাপাশি ইতালীতে নির্যাতিত নারী পাশে দাঁড়াবে।

এসময় অনুষ্ঠানে ইতালীর সামাজিক বৃহত্তর ঢাকা সমিতি ইতালী সভাপতি কাজী মনসুর আহমদ শিপু, সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ মন্জু, উপদেষ্টা আব্দুর রশীদ, জালাল আহমেদ মন্টু, মহিলা সংস্থা ইতালীর ধর্ম সম্পাদক সাবরিনা ইয়াছিন  উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইতালীর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন সেলিম উদ্দিন ,তাহের ইসলাম সহ আরো অনেকেই।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত