আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

মু‌ক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে ইতালী দোহার নবাবগঞ্জবাসীর সংবর্ধনা

মু‌ক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে ইতালী দোহার নবাবগঞ্জবাসীর সংবর্ধনা

ঢাকার কৃতি সন্তান, জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের ইতালী আগমন উপল‌ক্ষে দোহার নবাবগঞ্জবাসী আয়োজনে গণসংবর্ধনা দেয়া হয়।
দোহার নবাবগঞ্জ ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় গত কাল ১৪ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৮ ঘটিকায় তরপিনাত্তারা সুন্দরবন রেষ্টুরেন্ট হলরুমে এক গণ সংবর্ধনায় বৃহত্তর ঢাকাবাসী সহ বি‌ভিন্ন জেলার প্রবাসীরা তা‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

ইতালীর বি‌শিষ্ট্য রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক ব্য‌ক্তিত্ব এবং দোহার নবাবগঞ্জের কৃতিসন্তান হাসান ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ঢাকা জেলা পরিষদের পেনেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা।

দোহার নবাব ঐক্য পরিষদের সভাপ‌তি মিজানুর রহমান খান এবং চঞ্চল মাহমুদের পরিচালনায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে আরও বক্তব্য রা‌খেন সর্বইউরোপিয়ান আওয়ামীলীগ সহ সভাপতি কে.এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি.এম কিবরিয়া, ইতালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন দেশের উন্নয়নে আমাদের কাজ করে যেতে হবে।দেশকে দুর্নীতি মুক্ত দেশ করতে হবে। প্রবাসে যারা রয়েছেন প্রতি নির্বাচনে দেশে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।তিনি আহ্বান জানিয়ে বলেন, সব রকম ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে এগিয়ে নি‌তে হ‌বে, উন্নয়‌নের ধারা‌কে অব্যাহত রাখতে প্রবাসী‌দের সকলের সহযোগিতা কামনা করেন।

দোহার নবাবগঞ্জ ঐক্য পরিষদের সহিদ দরানি, হুমায়ুন কবির, সারোয়ার হোসেন, নিরব হাওলাদার, শাহীন মাহমূদ, শিপন বিশ্বাস, মোসতাক সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় এতে গান পরিবেশন করেন ইতালীর বিশিষ্ট কন্ঠ শিল্পী তাহের ইসলাম, মনি ইসলাম মুরাদ খান প্রমুখ।  

শেয়ার করুন

পাঠকের মতামত