আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জালালাবাদ এসোসিয়েশনের অব টরন্টোর স্বাধীনতা দিবস উদযাপন

জালালাবাদ এসোসিয়েশনের অব টরন্টোর স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫শে মার্চ জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় গ্র্যান্ড প্যালেস অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য/সদস্যা ছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন।

দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধনের পরপরই ছিল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। উপস্থিত দুই বীর মুক্তিযেোাদ্ধা ছিলেন মাসুক মিয়া ও শাহজাহান উদ্দিন। সংগঠনের সভাপতি দেবব্রত দে তমালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোরের আলোর সম্পাদক খন্দকার আহাদ, সংগঠনের সাবেক সভাপতি রেশাদ চৌধুরি, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি রেজাউর রহমান, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আতাউর রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকু, উদীচী কানাডার সভাপতি সৈয়দ ফেরদৌস, সংগঠনের উপদেষ্টা সুশীতল চৌধুরি, সংগঠনের সাবেক সভাপতি মিজান চৌধুরি, ব্যারিষ্টার ওয়াসিম আহমেদ ও দেশে বিদেশে পত্রিকার সম্পাদক নজরুল মিন্টো। সভায় বক্তারা স্বাধীনতা দিবসের উপর আলোকপাত করে আসন্ন বিশ্ব সিলেট সম্মেলনকে সফল করার জন্য নানান পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এ পর্ব পরিচালনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরি রণি।

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মানিক চন্দের পরিচালনায় এ পর্বে অংশগ্রহণ করেন উদীচী কানাডার শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশনায় ছিল অরুণা হায়দারের সুকন্যা নৃত্যাঙ্গনের শিক্ষার্থীবৃন্দ। উপস্থাপনায় ছিলেন ফারহানা আহমেদ ও সাংস্কৃতিক সম্পাদক মানিক চন্দ ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশ্ব সিলেট সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ খানের উপস্থাপনায় সাইটিট উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা মুজিবুল হক মুজিব।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের নির্বাহী সহ সভাপতি ফয়জুল চৌধুরী, সহ সভাপতি; ইন্তিখাব চৌধুরী তুহিন, সহ সভাপতি; আহমেদ হোসেন লনি, সহ সভাপতি; আব্দুল হামিদ, সহ সভাপতি; যুগ্ন সাধারণ সম্পাদক জুমেল চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফ, ইলিয়াছ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক; এজাজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক, মানিক চন্দ, সাংস্কৃতিক সম্পাদক; রাসেল আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক; ফারুক আহমেদ, অর্থ সম্পাদক;  সহ অর্থ সম্পাদক তানভীর রেজা চৌধুরী, মকবুল হোসেন মঞ্জ, দপ্তর সম্পাদক; হাবিবুর রহমান চৌধিরী, ধর্ম সম্পাদক; শাহজাহান রুমেল,  সহ ক্রীড়া সম্পাদক; কাজল রয়, সহ সাংগঠনিক সম্পাদক, হাসান তারেক ইমাম, বিবেক সেন রাজীব নির্বাহী সদস্য এবং আরো অনেকে।

সবশেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত