আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মেট্রো ওয়াশিংটনে ইস্টার উদযাপন

মেট্রো ওয়াশিংটনে ইস্টার উদযাপন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হলো ইষ্টার পর্ব। পারিবারিক শান্তি ও পারিবারিক বন্ধন অটুক রাখার মন্ত্র নিয়ে গ্রেটার ওয়াশিংটন এলাকায় পর্ব পালিত হয়েছে। ১ এপ্রিল সকালে মেরিল্যান্ড এর সিলভার স্প্রিং এলাকার সেন্ট ক্যামিলাস ক্যাথলিক গির্জার ক্যামিলা হলে সকালের পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার রবার্ট দিলীপ গোমেজ, সিএসসি। চার শতাধিক প্রবাসী বাঙালি খ্রীষ্টভক্ত এতে অংশগ্রহণ করেন।

বাংলা চার্চ কমিটির আয়োজনে এই মহা খ্রীষ্টযাগে ফাদার রবার্ট বলেন, পরিবার হলো মিলনের স্থান। এই মিলনের মধ্যে থাকে পিত-মাতা ও সন্তানের মধ্যে নিবিড় ভালোবাসা। তিনি বলেন, ভালোবাসার মাধ্যমে আসে শান্তি। প্রভু যীশু খ্রিষ্ট এমন শান্তির মধ্যে প্রতিনিয়ত পুনরুত্থান করেন। তিনি  বলেন, বর্তমান জগতের আধুনিকতা অনেক সময় পরিবারে বিভেদ সৃষ্টি হচ্ছে। সন্তান ও পিত-মাতার মধ্যে দূরত্ব বাড়ছে। তিনি বলেন, পিতামাতাকে তাদের সন্তানদের বেশি সময় দিতে হবে।
খ্রীষ্টযাগের শুরুতে পবিত্র বাইবেল নিয়ে শোভাযাত্রা করে ফাদার বেদিতে যজ্ঞ নিবেদন করেন।

খ্রীষ্টযাগ শেষে ফাদার রবার্ট সবাইকে নতুন করে দীক্ষা নবায়ন করেন।

ইষ্টার উপলক্ষ্যে স্থানীয় সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচি নিয়েছে। বাঙালি-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন ক্যামিলা হলে সন্ধ্যা ৬ ঘটিকায় ইস্টারের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের প্রেসিডেন্ট স্ট্যানলি খোকন বলেন, বাংলা সাংস্কৃতিক ধারক-বাহক বাংলা-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছ। তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়াই মূল লক্ষ্য। তিনি মি. স্ট্যানলি খোকন বলেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে উদযাপন, পহেলা বৈশাখ উদযাপন, বড়দিন ও ইষ্টার পর্ব উদযাপন, বাৎসরিক পিকনিক, ধর্মীয় তীর্থ ও ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহী করতে বৃত্তি প্রদান করে আসছে এই সংগঠন।
এছাড়া একই দিনে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ইষ্টার উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় একটি স্কুলে।

একালের আরো একটি সংগঠন ইছামতি আগামী ৭ এপ্রিল ব্রিজচেনি  মিডল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত