আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জেদ্দায় সৌদি নাগরিকের হাতে বাংলাদেশি খুন

জেদ্দায় সৌদি নাগরিকের হাতে বাংলাদেশি খুন

সৌদি আরবের জেদ্দায় দেশটির এক নাগরিকের হাতে খুন হয়েছেন বাংলাদেশি এক সবজি দোকানি। তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

‍স্থানীয় সময় শুক্রবার সকালে আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম আজিজুল তালুকদার (৪০)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়মের গাজীপুরা গ্রামের রমজান আলির ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা বাংলাদেশেই থাকেন।

নিহতের ছোট ভাই মাসুদ তালুকদার বলেন, ‘আমরা দুই ভাই মিলে একসঙ্গে ওই দোকান চালাতাম। আমার সামনেই ভাইকে গুলি করে হত্যা করা হয়। সকাল ১০টার দিকে এক সৌদি নাগরিক দোকানে এসে টাকা না দিয়ে কিছু সবজি আর ফল নিয়ে যেতে চায়। আমার ভাই বাধা দিলে ওই ব্যক্তি ক্ষেপে যায়। পরে বাসা থেকে পিস্তল নিয়ে এসে পর পর পাঁচটা গুলি করে। এতে ঘটনাস্থলেই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয় জনতার সহায়তায় হত্যাকারী ওই সৌদি নাগরিককে পুলিশ আটক করে। তবে সৌদি নিয়ম অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি।’

জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত আজিজুলের লাশ সারাতাবিদা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার দোকান মালিকের মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত