আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিডনী’র ফেয়ারফিল্ডে উৎসব মুখর বৈশাখী মেলা

সিডনী’র ফেয়ারফিল্ডে উৎসব মুখর বৈশাখী মেলা

ব্যাপক আনন্দ-উদ্দীপনা ও স্বতঃস্ফুতর্তার মধ্য অনুষ্ঠিত হয়েছে বাংলা বর্ষবরণের উৎসববঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ফেয়ারফিল্ড বৈশাখী মেলা। গত শনিবার ৭ই এপ্রিল সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে বৈশাখী মেলার এ আয়োজন  ছিল অতান্ত আনন্দ মুখর ও গ্রাম-বাংলার ঐতিহ্য মণ্ডিত। মেলায় দেশীয় ঐতিহ্যবাহী নানা পণ্যসহ পোশাক ও বই এর স্টল ছিল বিশেষ আকর্ষণীয়। পাশাপাশি ছিল দেশি-বিদেশি রকমারি খাবারের দোকান। বাংলা খাবারের স্বাদ পেতে ভোজনপ্রিয়দের ভিড় দেখা যায় সেখানে। মেলা প্রাঙ্গণের সবুজ ঘাসে দলবেঁধে মুখরিত আড্ডায় মেতে উঠেন অনেকেই। যা সবসময়েই মেলায় আগত দর্শনার্থী ও অন্যান্য সকলের মেলাতে প্রাণের চাহিদা ও মূল আকর্ষণ বলে দাবী করেন।

বৈশাখ বরণ উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধরণের বৈশাখী আয়োজন। বিগত বছর গুলোতে টেম্পিতে যে মেলাটি আয়োজিত হয়ে আসছিলো সেটি এবার পার্কিং ও অন্যান্য সুবিধার জন্য আয়োজন করা হয় ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে। বাংলার নিজস্ব ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দোকান গুলোতে বিক্রি হয়েছে বাহারি পোশাক ও জুয়েলারি।নানা রকমের সুতি শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, টি শার্টসহ বিভিন্ন ধরনের পোশাকে ভরে উঠেছিলো মেলা প্রাঙ্গণ। নারী পুরুষ সহ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও দেশীয় পোশাক ও লাল-সাদা রঙ্গের ছোঁয়ায় পোশাক পরার চেষ্টা করেছে।
মেলার আয়োজক বঙ্গবন্ধু পরিষদ সিডনির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা জানান, পার্কিংয়ের স্থান সংকুলানের দীর্ঘদিনের সমস্যার কারণে এ বছর মেলার স্থান পরিবর্তন করা হয়েছে। ভবিষ্যতে আরও চমৎকার ও দর্শক চাহিদার ভিত্তিতে গঠনশীল ব্যবস্থাপনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।মেলায় স্থানীয় প্রবাসী বাঙালিদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও ফ্যাশন শোর পরিবেশনা উপভোগ করেন উপস্থিত সকলে।এছাড়াও স্থানীয় মিডিয়ার জন্য ছিল প্রেস এন্ড মিডিয়া কর্নার। 

এবারের মেলায় মেলায় চোখ ধাঁধানো আতশবাজি ছিলো একটি বিশেষ আকর্ষণ। মেলা কর্তিৃপক্ষ জানিয়েছেন, বিগত বছরের মেলা গুলোতে আতশবাজিকরা যায়নি এয়ারপোর্টের নিরাপত্তাজনিত কারণে। এমন মেলার আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির উপস্থাপন হিসেবে মনে করেন মেলায় আগত দর্শনার্থী ও অন্যান্য সকলে। মেলায় স্থানীয় মূলধারার রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলার নানা আয়োজন মুগ্ধ করে মেলায় আগত দর্শকদের।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত