আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

ইতালিতে বাংলা নববর্ষ উদযাপন

ইতালিতে বাংলা নববর্ষ উদযাপন

ইতালির রোমে ‘বাংলা নববর্ষ-১৪২৫’ উদযাপন করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে শনিবার (১৪ এপ্রিল) বৈশাখী উদযাপন কমিটির আয়োজনে বাঙালি পরিবেশে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়।
এ উপলক্ষে দুপুর গড়াতেই স্থানীয় লারগো প্রেনেসেতের পার্কে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হতে থাকেন। পুরুষরা পায়জামা-পাঞ্জাবি আর নারীরা দেশীয় শাড়ি পড়ে সেখানে উপস্থিত হন। যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশিদেরও বেশ আকৃষ্ট করে।
অনুষ্ঠানে দেশীয় নানা রকম খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন সানজিদা আহমেদ ববি, সদস্য সচীব জেসমিন সুলতানা মিরা, প্রধান সম্মনয়কারী রুপালী গোমেজ, প্রধান উপদেষ্টা শান্তা সিকদার, যুগ্ম আহ্বায়ক মাকসুদা আক্তার, সাবরিনা ইয়াসমিন, সদস্য সুমি ইসলাম, সারমিন ইসলাম পায়েল, সুমি বেপারী, উপদেষ্টা সায়েরা হোসাইন রানী, জামিলা মঞ্জুরী মিনু আহমেদ,
পৃষ্ঠপোষকতায় ছিলেন সৈয়দা মাসুদা আক্তার, মুরিয়েল লিডা দি সিলভা, পারভিন আক্তার।
অনুষ্ঠান পরিচালনা করেন শারমিন সুবনা, আমিনুল ইসলাম ও তারেক হাসান নয়ন। প্রচার ও প্রকাশনায় ছিলেন মিনহাজ হোসেন। তাকে সহযোগিতা করেন আব্দুর রশিদ, জালাল আহমেদ মন্টু ও মোজাম্মেল হোসেন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানলুকা পেছিওলা। বিশেষ অতিথি ছিলেন হাসানুজ্জামান কামরুল, জয়নাল আবেদিন হাজারী, মইনুল হোসাইন ময়না, জি এম ওমর ফারুক, মাফিজুল ইসলাম রাসেল, কাজী মোস্তাক আহমেদ সুমন, আশরাফুল হক, ইতালি ইপিবিএ সভাপতি লায়লা শাহ, মহিলা অঙ্গনের সভাপতি মনোয়ারা বেবী, তুসকোলানা নারী সংস্থা সভাপতি মেরিন খান প্রমুখ।
অনুষ্ঠানের উদ্ভোধন করেন মনোয়ারা মনি। পরে রোমের জনপ্রিয় শিল্পী কাজী জাকারিয়ার পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় বিভিন্ন শিল্পীরা গান ও নৃত্য পরিবেশনা করেন।
অনুষ্ঠানে ছোট ও বড়দের বালিশ খেলা অনুষ্ঠিত এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত