আপডেট :

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

বিএমএস-এর বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রোতা-দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন সাবিনা ইয়াসমিন

বিএমএস-এর বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রোতা-দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন সাবিনা ইয়াসমিন

হারানো দিনের বাংলা চলচ্চিত্রের গান গেয়ে শ্রোতা-দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস (বিএমএস) এর বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে 'এই মন তোমাকে দিলাম' শিরোনামে জনপ্রিয় এই শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করে উক্ত সংগঠন। গত ৭ এপ্রিল ২০১৮ শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনি শহরের ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজন করা হয়েছিলো এ অনুষ্ঠানটির।

নৈশভোজের পর শুরু হয় মূল অনুষ্ঠান। সংগঠনের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ শায়েক খান শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন। উপস্থাপনা করেন ডাঃ আয়েশা আবেদিন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে ছিল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মতিউর রহমান ও  ডাঃ মীরজাহান মাজুর বক্তব্য। পরবর্তীতে সংগঠনের কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কর্মকর্তাদের সম্মাননামূলক ক্রেস্ট প্রদান করা হয় এবং সংগঠনটির বাৎসরিক ম্যাগাজিন 'প্রতিধ্বনি'র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা সম্পাদক ডাঃ ফখরুল ইসলাম তাঁর বক্তব্যে 'প্রতিধ্বনি'র সকল কলাকুশলী, লেখক, পাঠক, ডিজাইনার ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। এছাড়াও উল্লেখ্য, দীর্ঘদিন সংগঠনটির কল্যানে অবদান রাখার জন্য কোষাধ্যক্ষ ডাঃ জেসমিন শফিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এসময়।  

দ্বিতীয় পর্বে শিল্পী সাবিনা ইয়াসমিন দর্শকের মাঝে সুরের আবেশ ছড়িয়ে দেন। মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক গান 'সব কটা জানালা খুলে দাও না' গেয়ে আসর শুরু করেন শিল্পী।  এরপর একে একে গায়লেন সুন্দর সুবর্ণ তারুন্য লাবন্য অপূর্ব রূপসী, মাঝি নাও ছাইড়া দে, চিঠি দিও জনপ্রিয় গানগুলো। সংক্ষিপ্ত সময়ের বিরতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয় - ডিএসআই বর্তমানে বাংলাদেশের অভাবগ্রস্থ শিশুদের সার্বিক সহযোগীতায় কাজ করে আসছে। তারা শিক্ষার মাধ্যমে অভাবি- সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাতে এবং সমাজে সুপ্রতিষ্ঠিত কারার জন্য কাজ করে যাচ্ছে। এটি একটি সেবামূলক সংগঠন, ডিএসআই এর প্রতিষ্ঠাতা ডাঃ এহসানকে এসময় মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয়। ডাঃ এহসান তৎক্ষণাৎ তাঁর বক্তব্যে প্রবাসীদের সবাইকে ডিএসআই এর উদ্দেশ্যকে সফল করতে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, সাবিনা ইয়াসমিন ডিএসআই-এর একজন শুভেচ্ছা দূত। বাংলাদেশের অভাবি শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসার আশা ব্যক্ত করেন সাবিনা ইয়াসমিন।

মধ্য বিরতির পর অসংখ্য কালজয়ী গানের শিল্পী সাবিনা ইয়াসমিন বাংলা চলচ্চিত্রের গানের ডালি সাজিয়ে তুলেন সুর আর ছন্দে। নিজস্ব তালিকা ছাড়াও দর্শকদের অনুরোধে ‘এই মন তোমাকে দিলাম’, ‘ইশরায় শিষ দিয়ে’, ‘একটুস খানিক বল ভালোবেসে বউ বলে ডাকো’সহ একে একে প্রায় ২০টি গান গেয়ে শোনান তিনি।

বাংলা সঙ্গীতের ধারাকে এক অন্য মাত্রায় যারা নিয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে সাবিনা ইয়াসমিন অন্যতম। অসম্ভব জনপ্রিয় এই শিল্পীর ভক্ত শ্রোতা অনেক। প্লেব্যাকে কণ্ঠ দেয়া এই শিল্পীর হাজারো গান চিরদিন শ্রোতা হৃদয়ে সুরের ঝড় তুলবে এমনই মধুর-গুঞ্জনে স্মরণীয় হয়ে রইলো সেদিনের আরাধ্য সন্ধ্যাটি।

সবশেষে বিএমএস-এর পক্ষে শিল্পী, কলাকুশলী ও আগত অতিথিদের ধন্যবাদ জানান ডাঃ মতিউর রহমান। সাবিনা ইয়াসমিন এবং তাঁর সাথে আগত যন্ত্রশিল্পীদের উপহার তুলে দিয়ে অভিনন্দন জানান সংগঠনের কর্মকর্তাগণ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডাঃ মতিউর রহমান, ডাঃ মীর জাহান মাজু, ডাঃ শায়েখ খান, ডাঃ জেসি চৌধুরী, ডাঃ শায়লা ইসলাম, ডাঃ জেসমিন শফিক, ডাঃ ফাহিমা সাত্তার প্রমুখ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত