আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সৌদিতে আবার সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশির মৃত্যু

সৌদিতে আবার সিলিন্ডার বিস্ফোরণে সাত বাংলাদেশির মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নিহতদের গ্রামের বাড়িতে আহাজারি

মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে আরেকটি দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির হাইল প্রদেশের হোলাইফায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাদের মৃত্যু হয়। বুধবার ভোরের এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

স্থানীয়দের মাধ্যমে নিহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তার হলেন ফেনী সদর উপজেলার বিরিঞ্জি গ্রামের রাশেদ খান, কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের দুই সহোদর এমরানুল হক সোহেল, ইমামুল হক মুন্না এবং গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. সোহেল, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন এবং তার ছোট ভাই মো. ইব্রাহিম। তবে কুমিল্লার একজন আছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাদের মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত সপ্তাহে রিয়াদের দাখেল মাহদুদ এলাকায় প্রিন্স নুরা ইউনিভার্সিটির শ্রমিকদের আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট বাংলাদেশি নিহত হন। এই নিয়ে এক সপ্তাহে সৌদিতে ১৫ জনের মৃত্যু হলো।

নিহতদের বাড়িতে আহাজারি
নিহতদের তিনজন কুমিল্লার চৌদ্দগ্রামের। মৃত্যুর খবর শুনে দুপুর থেকেই তাদের স্বজনরা আহাজারি করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত