আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

তরপিনাত্তারা বাসী মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির বৈশাখী উত্সব উদযাপন

তরপিনাত্তারা বাসী মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির বৈশাখী উত্সব উদযাপন

গুটি গুটি পায়ে বাংলা বছর এসে থামল ১৪২৫ -এর দুয়ারে। প্রতি বছরের ন্যায় সব শ্রেণির বাঙালি এ দিনটিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে যাচ্ছে, তার ব্যাতিক্রম নয় ইতালী প্রবাসী বাংলাদেশীরাও। বাংলা নববর্ষকে ঘিরে পুরনো দুঃখ-গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে ইতালি রোম তরপিনাত্তারা বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।গতকাল রবিবার ইতালির রোমের তরপিনাত্তারা বাসী আয়োজনে ও মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সহযোগিতায় দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্যে পালন হলো বৈশাখী উৎসব।এতে যোগ দেন ইতালিতে বসবাসরত বাংলাদেশী সহ বিভিন্ন দেশের প্রবাসীরা।এতে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী সভাপতি লায়লা শাহ'র সভাপতিত্বে ও বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব রবিন খান ও শেমল খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস রোম ইতালীর কাউন্সিলর একরামুল হক।মেলায় আরো অংশগ্রহণ করেন ইতালীর বিভিন্ন আঙ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন বাংলাদেশ সমিতি ইতালী, ইতালী আওয়ামী লীগে , ইতালী বি এন পি , ই পি বি এ ইতালী, বৃহত্তর ঢাকা সমিতি, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালী,বরিশাল বিভাগ সমিতি, নোয়াখালী জেলা সমিতি,তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ইতালী ,মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালী, মহিলা সংস্থা ইতালী, বাংলাদেশ খ্রিস্টান মহিলা সমিতি ইতালী, নবজাগরন নারী উন্নয়ন সংস্থা তুসকোলানা সহ রোমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ভিন্ন এক নতুন আমেজে ইতালির রোমস্ত তরপিনাত্তারা via francessco বৈশাখী মেলায় মাঠ ছিল লোকে লোকারণ্য। মেলায় উপস্থিত হয়েই দেখা গেছে  লাল নীল রঙবেরঙ শাড়ি, কামিজ আর পায়জামা-পাঞ্জাবি পরে ইতালিস্থ প্রবাসী বাঙ্গালীরা ছুটছেন মেলা মঞ্চের দিকে। পার্কের কাছে পৌঁছাতেই কানে আসে বাংলা গানের সূর। বৈশাখী মেলার পার্কে চারিদিকে লোকে লোকারণ্য। সুবিশাল পার্কে গোল করে বসানো সারি সারি স্টল। ঝালমুড়ি, চানাচুর, ফুচকা-চটপটি ও বিরিয়ানি সহ স্টলগুলোতে নানা বাঙালি খাবারের পসরা সাজিয়ে বসেছেন রোমের বাংলাদেশিরা।
নিজেদের সংস্কৃতির সঙ্গে সন্তানকে পরিচয় করিয়ে দেওয়ার এক বড় সুযোগ এই মেলা। বিদেশের মাঝে আপন সংস্কৃতিকে ধারণ করে একটা দিন কাটানো যায় এই মেলায়।
ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।  বাংলাদেশ থেকে আসা শিল্পী ও স্থানীয় বাংলা সংগীতের মূর্ছনা মেলা ছিল আনন্দ মুখর। নিয়মিত বিরতি দিয়ে পরিবেশিত হয় নৃত্য। নৃত্য পরিবেশন করেন অর্পিতা শিকদার, সিমনা সরকার, স্থানীয় বাংলা সংগীত শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা শিল্পী শসী ও ম্যাজিশিয়ান শাহীন শাহ দর্শকদের মাতিয়ে তোলেন।পাশাপাশি স্থানীয় শিল্পী রত্না বসাক গান গেয়ে দর্শক দের মন  জয় করে নেয়।আর গানের সাথে তাল মিলিয়ে মহিলা সমাজ কল্যাণ সমিতির ভাবিরা ঐতিহ্যবাহী সিলেটের পান নিয়ে মাঠের চারিপাশ অবতরন করে দর্শকদের মধ্যে বিতরন করতে থাকেন।পরিশেষে মেলার আয়োজকদের পক্ষে মহিলা সমাজ কল্যাণ সমিতি সভাপতি লায়লা শাহ বলেন, প্রতি বছর বৈশাখী মেলা আয়োজন করে তরপিনাত্তারা বাসী।এবার যেভাবে আপনাদের সহযোগীতা করেছেন আগামীতে সহযোগিতা করলে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারব।এবং তিনি যারা সহযোগিতা করেছে তাদের নাম ঘোষনা করেন..মেঘনা আলিমেন্টারি, সুরমা আলিমেন্টারি, রয়েল লন্ড্রী , ব্রাক সাজান,মাল্টি মিডিয়া পয়েন্ট, সুবাত বাসমতি রাাইস, ইউরো বাংলা রেষ্টুরেন্ট, সুন্দরবন রেষ্টুরেন্ট,বাংলার স্বাদ রেষ্টুরেন্ট, হাসান আলিমেন্টারি, ম্রিধা আলিমেন্টারি, রোমা ঢাকা, হারুন আলম ফ্রুট্টা,লায়লা ফ্যাশন ও সুলতানা ফ্যাশন।তিনি সকলকে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত