আপডেট :

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

প্রিয়তোষ সাহার অপসারণের দাবীতে লসএঞ্জেলেসে কর্মসূচি অব্যাহত

প্রিয়তোষ সাহার অপসারণের দাবীতে লসএঞ্জেলেসে কর্মসূচি অব্যাহত

লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহার অপসারণ দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে। গত ১১ই এপ্রিল লসএঞ্জেলেসবাসী  মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি পাঠিয়েছেন এবং লসএঞ্জেলেস কনসুলেট অফিসের সামনে  প্রতিবাদ সমাবেশ করেছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল ও আজ লসএঞ্জেলেসের বিভিন্ন স্থানে প্রতিবাদ র‌্যালী হয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রিয়তোষ সাহা একের পর এক সরকার ও জনগনবিরোধী কার্যকলাপ করে যাচ্ছেন। যার কারণে লসএঞ্জেলেসে আওয়ামী পরিবারসহ সকল সংগঠনে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, যা এর আগে কখনই দেখা যায়নি। এসব অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন তুলেন বা প্রতিবাদ করেন তাহলে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির নিয়োগপ্রাপ্ত লোক বলে মানুষকে ভয় দেখান।

আজ সকালে কনস্যুলেট অফিসের সামনে গিয়ে দেখা গেছে বিভিন্ন স্তরের মানুষ এই প্রতিবাদ র‌্যালীতে যোগ দিয়েছেন। এদিকে আওয়ামী পরিবারসহ বেশীরভাগ সাধারণ জনগণ কনসাল প্রিয়তোষ থাকাকালীন কনস্যুলেট অফিসে না যাওয়ার ঘোষনা দিয়েছেন।
প্রতিবাদকারীরা লসএঞ্জেলেস কনসুলেট অফিসের সামনে প্রতিবাদের পর সকলে মিলে শান্তিপূর্নভাবে অফিসের সামনে বিভিন্ন ধরনের প্রতিবাদী ব্যানার ও ফেষ্টুন নিয়ে দাঁড়ান এবং অফিসের কর্মকর্তাদের নিকট জানতে চান মাননীয় প্রধান মন্ত্রীর নিকট পাঠানো খোলা চিঠি সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় রাষ্ট্রদূত ওয়াশিংটন এর মাধ্যমে পৌছেছে কিনা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত