আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত, আহত দুই

ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত, আহত দুই

ইতালির বাণিজ্যিক নগরী মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ৩টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন পিয়াচ্ছা কাইয়াচ্ছো এলাকার সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মরক্কোর দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের লাশ মিলানের নিগোয়ারদা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের ভেতর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়ভাবে এই ছিনতাইকারীদের ‘মরক্কিনো’ বলা হয়। মিলানের স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা যায়। তবে বিভিন্ন জটিলতায় তার লাশ দেশে আনা কঠিন হবে বলে মনে করেন প্রবাসীরা।

নিহত যুবকের নাম শামসুল হক স্বপন (৩১)। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী গ্রামের আব্দুল সালামের বড় ছেলে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার স্বপনের একাধিক প্রতিবেশী তার পরিবারকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ক্যাফে দান্তে মিলানো নামক এক রেস্টুরেন্টে কাজ করছিলেন শামসুল হক স্বপন। সর্বশেষ তিনি পিয়াচ্ছা দোমোর করদোসিওর এক রেস্টুরেন্টে কাজ করতেন।

জানা যায়, প্রতিদিনের মতো নাইট ডিউটি করে আনুমানিক আড়াইটার দিকে বাসায় ফিরছিল স্বপনসহ তিনজন। মিলান সেন্ট্রাল স্টেশন সংলগ্ন পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে বাসার কাছাকাছি আসার পর চার সশস্ত্র ছিনতাইকারীর মুখোমুখি হন তারা।

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছে থাকা টাকা চেয়ে বলে, আমরা জানি তোরা টাকা (পাঠানোর উদ্দেশ্যে) ড্রাফট করতে যাচ্ছিস।’  তিনজনের মধ্যে সবচেয়ে পুরনো ইতালি প্রবাসী স্বপন এর প্রতিবাদ করতে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর আক্রমণ চালায়।

আহতদের বরাত দিয়ে হাসপাতালে উপস্থিত নবাবগঞ্জ উপজেলার তিন প্রবাসী জানান, ছিনতাইকারীরা প্রথমে স্বপনের পাশ থেকে, পরে সামনে থেকে একাধিকবার ছুরিকাঘাত করে। স্বপন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ইতালি প্রবাসী রাজীব হোসেনসহ একাধিক বাংলাদেশি জানান, ইতালিতে রক্তের সম্পর্কের কেউ ছাড়া লাশ হস্তান্তর করতে চায় না। নিয়ম অনুযায়ী, মিলানের বাঙালি কমিউনিটির লোকজন আগামী রোববার বৈঠকে বসবেন। লাশ দেশে পাঠাতে প্রায় ৭-৮ লাখ টাকা খরচ হবে। স্বপনের রেস্টুরেন্টের মালিককে ঘটনা জানানো হলে তিনি হাসপাতালে যাবেন বলে আশ্বাস দিয়েছেন।

স্বপনের চাচা হারুন অর রশিদ জানান, মাত্র এক বছরের বেশি সময় হলো স্বপন বিয়ে করেছেন।

স্বপনের বন্ধু রুবেল হোসেন জানান, চার-পাঁচ বছর স্বপরিবারে ইতালি প্রবাসী তার মামা শ্বশুর ফজলুর রহমান একইভাবে ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তার ক্ষত-বিক্ষত শরীর বাড়ি থেকে ২০০ মিটার দূরে পাওয়া যায়। ইতালিতে প্রবাসী হত্যার ঘটনায় নবাবগঞ্জ উপজেলার ইতালি প্রবাসী পরিবারগুলো উদ্বিগ্ন রয়েছেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত