আপডেট :

        সান্তা বারবারা হাফ ম্যারাথনে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৯ দৌড়বিদ

        পরীক্ষায় মিলছে নতুন বিষাক্ত রাসায়নিক, নিরাপদ গাঁজা নিশ্চিত করতে হিমশিম ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেস কাউন্টির নির্বাচিত নির্বাহী পদে প্রার্থী হতে কাগজ জমা দিলেন লিন্ডসে হরভাথ

        ক্যালিফোর্নিয়ায় চিকিৎসা গবেষণায় ৮৪০ কোটি ডলারের বন্ড অনুমোদন করলেন ভোটাররা

        লস এঞ্জেলেস বিমানবন্দরে মাঝআকাশে সংঘর্ষের মুখে এয়ার ফ্রান্স ও আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজ

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃতজ্ঞতা প্রকাশ

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃতজ্ঞতা প্রকাশ

গত ২৯শে এপ্রিল রবিবার অনুষ্ঠিত মিশিগান স্টেট আওয়ামীলীগ এবং মহানগর আওয়ামীলীগের কাউন্সিলকে সফল করতে এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতৃবৃন্দকে বরন করে নিতে মিশিগান স্টেট আওয়ামীলীগের নেতাকর্মীরা যে শ্রম, মেধা, সময় দিয়েছেন তার জন্য সকলের কাছেধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের   সভাপতি  ড.সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ । নেতৃদ্বয় যুক্তরাষ্ট্র থেকে সংবাদপত্রে প্রেরিতে এক বার্তায়  বলেন কাউন্সিল উপলক্ষে উত্তর আমেরিকার মিশিগান স্টেট যেন আওয়ামীলীগের এক মহা মিলন মেলায় পরিনত হয়েছিল । তিনশতেরও অধিক কাউন্সিলর কাউন্সিলে অংশ গ্রহন করে এক বিরল দৃষ্টান্ত স্হাপন করেছেন, যা কিনা অন্যান্য স্টেটগুলোর জন্য অনুকরনীয় । যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সার্বিক তত্বাবধায়নে স্টেট কমিটিগুলো পুনর্গঠনের যে প্রক্রিয়া তারই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন মিশিগান স্টেট। কাউন্সিলকে কেন্দ্র করে পুরো মিশিগানে নেতাকর্মীদের মধ্যে যে স্বত:স্ফূর্ততা, সুষ্ঠ প্রতিদ্বন্দ্বীতা, মিটিং, মিছিল পরিলক্ষিত হয়েছে তা সত্যিই ছিল অভাবনীয় ।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব ও সার্বিক নির্দেশনা এবং নেতৃবৃন্দের সহযোগীতায় দুটো কমিটি গঠনের মাধ্যমে কাউন্সিলের সফল পরিসমাপ্তি ঘটে ।

নবগঠিত মিশিগান স্টেট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব ফারুক আহাদ চান এবং সাধারন সম্পাদক জনাব আবু আহমেদ মুসা এছাড়া মহানগরী কমিটির সভাপতি নির্বাচিত জনাব আব্দুস শুকুর খান মাখন এবং সাধারন সম্পাদক জনাব মোহান্মদ মোতালিব ।

নব গঠিত কমিটি দুটোর নির্বাচিত সকল নেতৃবৃন্দকে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে  আশাবাদ ব্যক্ত করে তারা আরও বলেন  মিশিগান স্টেট আওয়ামীলীগ এবং মহানগর আওয়ামীলীগের নতুন নেতৃবৃন্দ নব উদ্যোগে এই প্রবাসের মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দলের জন্য একাগ্রচিত্তে কাজ করার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে দলের নেতা-কর্মীদের প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে কাজ  যাবে ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত