আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গজনফর আলী চৌধুরী স্মরণে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকার দোয়া

গজনফর আলী চৌধুরী স্মরণে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকার দোয়া

সদ্য প্রয়াত প্রবীণ রাজনীতিক ও সাংবাদিক, নিউইয়র্কের পরিচিত মুখ মুক্তিযোদ্ধা গজনফর আলী চৌধুরী সহ অতি সম্প্রতি ইন্তেকালকারী মৌলভীবাজারবাসীদের স্মরণে মৌলবীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক শোক সভা. মিলাদ ও দোয়া মাহফিল করেছে। গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরো যাদের জন্য দোয়া করা হয় তারা হলেন মরহুম সৈয়দ আমীর খসরু, মরহুম অধ্যাপক আব্দুর রহীম, মরহুম মাস্টার আরজু মিয়া এবং এসোসিয়েশনের ট্রাষ্ট্রিবোর্ড সদস্য নাসির উদ্দিন মাতা মরহুমা মজিরুননেছা। উল্লেখ্য, গত ২০ এপ্রিল শুক্রবার দুপুরে গজনফর আলী চৌধুরী মৌলভীবাজার জেলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন এবং অন্যান্যরা বাংলাদেশে ইন্তেকাল করেন।

মৌলবীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইন্ক’র সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি কামাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, ট্রাষ্ট্রি সদস্য সৈয়দ জুবায়ের আলী, এম রহমান ফরিদ ও মামুনুর রশীদ শিপু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাষ্ট্রি বোর্ড সদস্য মকবুল রহিম চুনুই ও সাবেক সহ সভাপতি সামসু মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, আওয়ামী লীগ নেতা জুনেদ এ খান, যুক্তরাষ্ট্র জাদস সভাপতি দেওয়ান শাহেদ, লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাসের উদ্দিন, এটর্নী মইন চৌধুরী, বিশ্বনাথ সমিতির সভাপতি হাজী মুনির আহমেদ, কুলাউড়া সমিতির সভাপতি ইকবাল আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক মৌলবীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের উপদেষ্টা শাহ রকিব আলী, গিয়াস উদ্দিন, প্রফেসর মজিবুর রহমান, আবুল কালাম ও মওলানা সাইফুল আলম সিদ্দিকী, সাবেক উপদেষ্টা জহির মিয়া ও চৌধুরী সালেহ, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি মজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক শামীম চৌধুরী ও কোষাধ্যক্ষ জাভেদ আহমদ, আল আমীন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক নজরুল রহমান, সৈয়দ সিদ্দিকুল হাসান ও সৈয়দ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী এবং যৌথভাবে পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সহ সম্পাদক জুয়েল খান। 

সভায় বক্তারা মরহুম গজনফর আলী চৌধুরী সহ অন্যান্যদের স্মৃতিচারণ এবং তাদের বিদেহী আতœার শান্তি কামনা করেন। সভাপতি ফজলুর রহমান তার বক্তব্যে সবার সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিল সফল হওয়ায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে উল্লেখ্যযোগ্য বক্তিবর্গের মধ্যে জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সাধারণ সম্পাদক এবাদ চৌধুরী, মৌলবীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করীম, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রিপন মিয়া, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আহমেদ জুয়েদ, সদস্য খলিলুর রহমান, মজিবুর রহমান রেনু, শাহ এম মাহবুব, জকিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, সমাজ সেবক সৈয়দ আলী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট খান শওকত, সৈয়দ মিলাদুর রহমান, জামাল উদ্দিন আহমেদ, সৈয়দ মোর্শেদুর রহমান, মোহাম্মদ মুবিন, মনির চৌধুরী, শাহ রাজু, আব্দুল হান্নান, আব্দুল ওয়াদুদ, কবীর আহমেদ, মহিবুল ইসলাম, হেনাজ মিয়া, কাজী এস করীম, সোহেল মনির, কুতুব আলী, মোহাম্মদ কে আহমদ, আব্দুল মমিন, রেজা ইসলাম, মোহাম্মদ আনোয়ার, সুমন এলাহী, সাবেক ছাত্রনেতা আলতাফ আহমেদ সহ দেড় শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত