আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতালীতে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী পালন

ইতালীতে জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী পালন

ইতালি থেকে :ইতালী বিএনপি‘র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোমের মসজিদে মক্কি’তে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইতালী বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন এবং প্রধান উপদেষ্টা হাজী লকিয়ত উল্ল্যাহ সংক্ষিপ্ত আলোচনায় বলেন, দেশও জাতিকে রক্ষা করতে হলে দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশে-প্রবাসে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে।
এসময় তারা আরও বলেন, দেশে নিরপেক্ষ সরকারের অধীন, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হতে হবে। তবেই বাংলার মানুষ পাবে জনগনের রায়, নয়তো আওয়ামী বাকশাল সরকারে শাসন পাকাপোক্ত হবে। 

এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, আব্দুল কাদের বেপারী, মঈনুল খোকন, যুগ্ম সাধারণ শাহ মো: তৌহিদ কাদের, ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, হুমায়ুন খান,প্রচার সম্পাদক মৃধা সহিদুল ইসলাম, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার সহ  যুবদল এবং ইতালী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দলীয় প্রধান খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা শেষে সকলেই ইফতারে অংশগ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত