আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতালী প্রবাসী নিখোঁজ বাবলুর সন্ধান পাওয়া গেছে

ইতালী প্রবাসী নিখোঁজ বাবলুর সন্ধান পাওয়া গেছে

ইতালীর ভে‌নিস প্রবাসী জাহাঙ্গীর হোসেন বাবলু বয়স ২৭ বৃহত্তর সিলেটের মৌলবীবাজার জেলা জুড়ি উপজেলার বাসিন্ধা। গত জানুয়ারী মাসের ৫ তারিখ ইতালী হ‌তে বাংলাদেশ গেলে ৬ই জানুয়ারী ঢাকা হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিখোজ হন, তারপর থেকে বিগত প্রায় ৫ মাস তার কোন সন্ধান পাওয়া যায়নি! বৃহত্তর সিলেটবাসীসহ সকল প্রবাসীদের আন্দোলন প্রতিবাদ দূতাবাসে স্বারকলিপি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রনালয়ে বাবলুর সন্ধান চেয়ে স্বারকলিপি দেওয়া, এমন‌কি বিমান বন্দর থানায় জিডি এবং ইতালীর এয়ার‌পোর্ট থানায় জিডি ক‌রেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর পক্ষ থেকে সভাপতি অলিউদ্দিন শামীম। তি‌নি বাংলাদেশ গিয়ে সিলেটে সাংবাদিক সম্মেলন করে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বাবলুর দ্রুত সন্ধান চান। এছাড়া ইতালীর পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বিশেষ দূত পাঠিয়ে বাংলাদেশ সরকারের কাছে নিখোজ বাবলুর সন্ধান চাওয়া চে‌য়ে‌ছি‌লেন। কিন্তুু বিগত ৫ মাসেও বাবলুর কোন হাদিস পাওয়া যায়নি।
ত‌বে আজ সকালে রাজধানী ঢাকায় চোখ বাধা অবস্থায় বাবলুকে একটি গাড়ি থেকে ফেলে দিয়ে যায় কিছু লোক, এরপর বাবলু চোখ খুলে দেখতে পায় সে ঢাকা শহরেই আছে, পরে সে তার বাড়িতে ফোন করে জানায় সে ঢাকায় আছে সাথে শুধুমাত্র জরুরী ডকুমেন্ট গুলি ছাড়া আর কিছুই তার সা‌থে ছিল না। পরে তার বাড়ি থেকে টাকা পাঠালে সে বাসের টিকেট করে নিজ বাড়িতে পৌছায়। বাবলুর কা‌ছে নিখোঁজের ব্যাপা‌রে জানতে চাইলে সে কিছুই বলতে পারেনা, শুধুমাত্র জানায় ঢাকা বিমান বন্দর থেকে কিছু লোক তাকে চোখ বন্ধ করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তারপর একটি অন্ধকার ঘরে রাখা হয় এবং সেইখান থেকে তাকে আবার চোখ বন্ধ অবস্থায় ঢাকায় রেখে যায়। এর বাইরে কিছুই বলতে পারছেন ইতালী প্রবাসী বাবলু।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত