আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

আইএস সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৫

আইএস সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৫

অস্ত্র চোরাচালান ও ধর্মীয় স্থাপনায় হামলা পরিকল্পনায় সংশ্লিষ্ট সন্দেহে ১৫ সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ। শুক্রবার মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজনদের মধ্যে এক বাংলাদেশিসহ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। খবর বার্তা সংস্থা এপি’র।

মালয়েশিয়া পুলিশের প্রধান মোহাম্মদ ফুজি হারুন বলেন, ৬ মালয়েশীয়, ৬ ফিলিপিনো, এক বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী ও উত্তর আফ্রিকার এক দেশের এক দম্পতিকে গেলো মার্চ থেকে মে মাসের মধ্যে আটক করা হয়।

তিনি বলেন, কুয়ালালামপুরের বিনোদন কেন্দ্র, গির্জা, হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করেছিল ১৭ বছর বয়সী এক মালয়েশীয় শিক্ষার্থী। এই হামলায় ব্যবহারের জন্য ছয়টি মোলোতোভ ককটেলও তৈরি করেছিল সে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন সদস্য ওই শিক্ষার্থী উন্মুক্ত স্থানে তার তৈরি একটি ডিভাইসের পরীক্ষাও চালায়। এ ঘটনার পর এপ্রিলে তাকে আটক করা হয়। ওই পরীক্ষা চালানোর এক ঘণ্টা পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে হামলার হুমকি দেয় ওই শিক্ষার্থী।

পুলিশ প্রধান ফুজি বলেন, জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রে অমুসলিম ভোটারদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে গত ৯ মে ৫১ বছর বয়সী এক মালয়েশীয় নারীকে আটক করা হয়েছে। এছাড়া গ্যাস সিলিন্ডার ভর্তি একটি গাড়ি অমুসলিমদের ধর্মীয় স্থাপনায় চালিয়ে দেয়ার পরিকল্পনাও করেছিল এই নারী।

তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেয়ার উদ্দেশে তুরস্ক থেকে সিরিয়া যাওয়ার চেষ্টা করে ৩৩ বছর বয়সী এক মালয়েশীয় যুবক। পরে তুরস্ক সরকার মালয়েশিয়ায় ফেরত পাঠালে তাকে আটক করা হয়। এছাড়া পুলিশ কর্মকর্তাদের অপহরণের পর হত্যা ও ধর্মীয় স্থাপনায় হামলা পরিকল্পনার অভিযোগে আরও দুই মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে।

মালয়েশীয় পুলিশের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, আটক আফ্রিকান দম্পতির বয়স ২০-এর কোঠায়। আইএসের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গত এপ্রিলে তাদের আটকের পর দেশে ফেরত পাঠানো হয়। তবে এই দম্পতি আফ্রিকার কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত জানাননি তিনি। আর ৪১ বছর বয়সী বাংলাদেশি ওই নাগরিক সন্ত্রাসীদের অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া অন্য মালয়েশীয় ও ফিলিপিন্সের ছয় ব্যক্তি, যাদের বয়স ২২ থেকে ৪৯ এর মধ্যে, তাদের বোর্নিও’র সাবাহ রাজ্য থেকে গেলো এপ্রিলে আটক করা হয়েছে। মারায়ি শহরে ইসলামি জিহাদিদের জন্য অস্ত্র সংগ্রহের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত কয়েকবছরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেশটিতে শত শত সন্দেহভাজনকে আটক করা হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত