আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুবদল ইতালী শাখার নতুন কমিটি ঘোষণা

যুবদল ইতালী শাখার নতুন কমিটি ঘোষণা

সভাপতি মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক সিরাজ উল্লাহ পঞ্চায়েত

‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ স্লোগানে গঠিত হলো যুবদল ইতালী শাখার নতুন কমিটি। মাহামুদুল হাসানকে সভাপতি এবং সিরাজ উল্লাহ পঞ্চায়েতকে সাধারন সম্পাদক করে যুবদল ইতালী শাখার এ নতুন কমিটি ঘোষনা করা হয়।
এসময় ইতালী বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা হাজি লকিয়ত উল্লাহ সহ ইতালী জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে নূরুজ্জামান লাকি, জিয়াউল হক জিয়া, মো সেলিম, নূরুল আবছার, জুয়েল আহমেদ জুয়েল, পাভেল আহম্মেদ তুহিন ও আমির হোসেন সহ অনেকেই সভায় উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রোমের তরপিনাত্তারায় শফিকুর ইসলাম শফি কর্তৃক ঘোষনায় নব গঠিত কার্যকরী কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে রহুল আমিন রাহুল, আনোয়ার হোসেন, আলী আহম্মেদ খোকন, যুগ্ম সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল আহম্মেদ ও প্রচার সম্পাদক খান রবিনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অন্যান্য সকল সম্পাদক ও সদস্যের নাম পরবর্তিতে প্রচার করা হবে জানান।
নব গঠিত যুবদলের নেতৃবৃন্দ বলেন, সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করে শহীদ জিয়াউর রহমানের স্বয়ং সম্পূর্ণ স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রবাস থেকে ভূমিকা রাখতে আমরা বদ্ধপরিকর।
তারা আরও বলেন আমাদের প্রত্যাশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং স্থানীয় সিনিয়র নেতাদের সুপরামর্শে দেশের নিখোঁজ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এই কার্যকারী কমিটি কাজ করে যাবে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত