আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

জ্যাকসন হাইটসে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল

জ্যাকসন হাইটসে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিল

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে পবিত্র রমজানে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মাহফিলে জিয়ার বিদেহী আতœার শান্তি কামনা ছাড়াও সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের জন্য দোয়া এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি কামনা করা হয়। গত ১ জুন শুক্রবার সন্ধ্যয় জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও অভিবক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
ফোরামের সভাপতি তারেক চৌধুরী দিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, ফোরামের প্রধান উপদেষ্টা কাজী আযম ও বিএনপি নেতা মার্শাল মুরাদ। খবর ইউএনএ’র।
ফোরামের সাধারণ সম্পাদক বদিউল আলমের পরিচালনায় অতিথিবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ হায়দার আলী।
অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, জাতীয় নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ক্ষমতাসীন সরকার ততই দূর্বল হয়ে পড়ছে। অপরদিকে বিএনপি শক্তিশালী হচ্ছে, বিএনপির প্রতি জনপ্রিয়তা বাড়ছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। তিনি দেশ ও প্রবাসের দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বলেন, আতীতের সকল ভুল-ত্রুটি ভুলে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। স্বৈর শাসক আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
মাহফিলে মুক্তিযোদ্ধা মশিউর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আলী ইমাম, বাবুল চৌধুরী, ইশতিয়াক রুমী, বিএনপি নেতা ফিরোজ অহমেদ, রফিকুল মওলা, শাহ আলম, মাকসুদুল হক চৌধুরী, পারভেজ সাজ্জাদ, ফারুক হোসেন মজুমদার, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নাসিম আহমেদ, শাহাদৎ হোসেন রাজু, সাবেক ছাত্রদল নেতা সাঈদ খান ডিউক, আতিকুল হক আহাদ, নাসির হোসেন, মাইনুল হাসান মুহিদ, আব্দুল করিম, ওয়াদুদ, রইছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত