আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

পিপল এন্ড টেক এর প্রযুক্তি স্কলারশিপ পেলেন ২৮৩ জন

পিপল এন্ড টেক এর প্রযুক্তি স্কলারশিপ পেলেন ২৮৩ জন

প্রযুক্তি প্রশিক্ষন  এবং জব প্লেসমেন্ট প্রতিষ্ঠান পিপল এন্ড টেক (PIIT) তাদের প্রতিশ্রুত ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ  চুড়ান্ত করেছে। আবেদনকৃত প্রায় ২ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে ২৮৩ জন শিক্ষার্থীকে বিনা খরচে ৫টি খাতে প্রযুক্তি প্রশিক্ষনের মাধ্যমে কাজের বাজারে প্রবেশের সুযোগ করে দেয়া হবে। এই তথ্য জানিয়ে, পিপল এন্ড টেক এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী প্রকৌশলী আবু বকর হানিপ জানিয়েছেন, ‘১ মিলিয়ন ডলার প্রকল্পের সাফল্য নিশ্চিত হলে, ভবিষ্যতে এ ধরনের আরো কর্মবাজারে প্রবেশের জন্য উদ্যোগ নেয়া হবে’। তিনি সবাইকে স্বপ্ন দেখিয়ে বলেন, 'মনোযোগের সাথে প্রশিক্ষন শেষ করলে সফলদের প্রত্যেকেই ৮০ হাজার থেকে ২ লক্ষ ডলারের বার্ষিক বেতনে চাকুরীর নিশ্চয়তা পেতে সমর্থ হবেন'।

ভার্জিনিয়ার ও নিউইয়র্ক সহ  পিপল এন্ড টেক এর সকল ক্যাম্পাসে গত ২৬ এবং ২৯ মে আলাদা আলাদা দুটি অরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্কলারশিপে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা সেখানে উপস্থিত ছিলেন। এখানে জানানো হয়, অনলাইন এবং সরাসরি চিঠি দিয়ে মোট ১৯৫১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। যাচাই বাছাই করে প্রথমে ৩৮০ জনকে মনোনীত করা হয়। এর পর, চুড়ান্ত ভাবে ২৮৩কে বাছাই করা হয় প্রশিক্ষন প্রদানের জন্য। বাকীদের কে অপেক্ষমান তালিকায় রেখে, বিশেষ পরিস্থিতে সুযোগ দেয়ার জন্য রাখা হয়েছে।

পিপল এন্ড টেক কর্তৃপক্ষ জানিয়েছেন, ১ মিলিয়ন ডলার স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ভর্তিকৃত এসব শিক্ষার্থীদের মধ্যে, সেলেনিয়াম এবং কিউটিপি/ ইউএফটি প্রোগ্রামের ক্লাশ শুরু হচ্ছে চলতি সপ্তাহ থেকেই। ডেটাবেজ এডমিনেস্ট্রেশন, ডেভঅপস এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এর ক্লাস শুরু হবে জুন এর ২৩ এবং জুলাই এর ২৮ তারিখে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাংলাদেশী অভিবাসী শিক্ষার্থীদেরকে প্রযুক্তি প্রশিক্ষন দিয়ে যুক্তরাষ্ট্রের আইটি কর্মবাজারে প্রবেশের সুযোগ করে দিতে ১ মিলিয়ন ডলারের স্কলারশিপ ঘোষনা করে পিপল এন্ড টেক ফাউন্ডেশন। মে মাসের ৭ তারিখ পর্যন্ত চলা আবেদন সময়ে প্রায় ২ হাজার ব্যাচেলর ডিগ্রিধারী শিক্ষার্থী আবেদন করেন।

গত ১৪ বছর ধরে বাংলাদেশী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান পিপল এন্ড টেক, প্রযুক্তি শিক্ষায় হাজার হাজার মানুষকে প্রশিক্ষন দিয়েছে। এবং ৫হাজারের বেশি বাংলাদেশীদেরকে চাকুরীর সংস্থান করেছে। এই কাজ ভবিষ্যতেও সম্প্রসারণ করতে অঙ্গীকার বদ্ধ পিপল এন্ড টেক।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত