আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নোয়াখালী জেলা সমিতি ইতালীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী জেলা সমিতি ইতালীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী জেলা সমিতি, ইতালীর উদ্যোগে ধর্মপ্রাণ রোজাদার ব্যক্তিদের সম্মানে রোমের টিএমসি মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের পূর্বে নোয়াখালী জেলা সমিতির সভাপতি মো: নূরুল আবছারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাখনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজি লকিয়ত উল্লা সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তরা সংগঠন অন্যান্য কার্যক্রমের সাথে ইসলামিক কর্মকান্ড করে সমাজকে সুস্থধারায় পরিচালিত করতে সকলের সহযোগিতা চায়। তারা বলেন, বিগত দিনে নোয়াখালী জেলা সমিতি রোমের বাংলা কমিউনিটিতে কাজ করে গেছেন, পাশাপাশি দেশের উন্নয়নেও বিভিন্ন ভাবে অবদান রেখে আসছেন।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন এবং উপস্থিতিদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন, সহ সভাপতি শাহজান ভূইয়া মিলন, এহছানুল হক মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন হাসান, জালাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল টিটু, আইন বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, সাহিত্য বিষয়ক সম্পাদক রহিম উল্লাহ, প্রধান উপদেষ্টা হাজি লকিয়ত উল্ল্যাহ, উপদেষ্টা হাজি নুর ইসলাম, শামিমজ্জামান শামিম, মো: মহাসিন, মহাম্মদ উল্লাহ বিসমিল্লাম সম্মানীত সদস্য সালাউদ্দিন নয়ন ও রফিক উল্লাহ এবং তেরমিনির বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহম্মেদ বাবু ও ফারুক আহম্মেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মসজিদের ইমাম রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মুসলমানের জন্য ফরজ করা হয়েছে একমাসের জন্য, তবে এ থেকে শিক্ষা নিয়ে আমাদের আজীবন চলতে হবে। এতে করে আমরা পেতে পারি এহকাল ও পরকালের অসামান্য সম্মান। তিনি প্রবাসে এবং বাংলাদেশ সহ সকল মুসলমানের মুক্তির কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করেন। পরে প্রায় কয়েক শত মুসল্লি একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত