আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর ইফতার মাহফিল

বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর ইফতার মাহফিল

ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ রোজাকে বিদেশী তথা ইতালীয়দের মাঝে এর গুরুত্ব ও তাৎপর্য এবং প্রবাসী মুসলমানদের অবস্থান তুলে ধরার প্রয়াসে বৃহত্তর ঢাকা সমিতি, ইতালী ৫ বছরের ধারাবাহিকতায় আয়োজন করেছে খোলা মাঠে ইফতার মাহফিল।
ইতালীর সর্ববৃহৎ ইফতার মাহফিলে গত ৩জুন রবিবার রোমের মারানেল্লার খোলা মাঠে ধর্মপ্রাণ মুসলমান সহ  ইতালীয়ান এবং বিভিন্ন দেশের নাগরিকের উপস্থিতি ধর্মীয় সহাবস্থানের সৃষ্টি করেছে।
বৃহত্তর ঢাকা সমিতি, ইতালীর সভাপতি কাজি মনসুর আহমেদ সিপু ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহামেদ মঞ্জু উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় কমিউনিটির শীর্ষনেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু বাংলা এবং ইতালীয়ান ভাষায় সকলের কাছে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজাজামান কামরুল তার সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত আবদুস সোবাহান শিকদার এবং বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি লোকমান খান, জি.এম কিবরিয়া সহ সকলকে ধন্যবাদ জানান।
এসময় রাষ্ট্রদূত সকলের উদ্দেশ্যে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান এবং পবিত্র রমজানের শিক্ষা নিয়ে আত্ম-শুদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান করেন।বৃহত্তর ঢাকা সমিতির এবারের ইফতার মাহফিলে রোম শহরের ৫২ টি সংগঠন অংশগ্রহণ করে তার মধ্যে উল্লেখযোগ্য বৃহত্তর আঞ্চলিক সমিতির মধ্যে ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, জালালাবাদ সিলেট, ময়মনসিংহ এবং রাজনৈতিক দলের মধ্যে আওযামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি, মহিলা সংগঠনের মধ্যে মহিলা সমাজ কল্যান সমিতি, মহিলা সংস্থা ইতালী ও তুসকলানা নারী সংস্থার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজনের সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানানো হয় বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি-ইতালী, বাংলাদেশ বাংকার সমিতি-রোম, বাংলাদেশ ব্যবসায়ী যুব উন্নয় পরিষদের সকল নেতৃবৃন্দকে। 
এছাড়াও সানপাউলো সামজিক সংগঠন, চেন্তচেল্লে ঐক্য পরিষদ, তুসকলানা সমাজ কল্যান সমিতি ও ধূমকেতু সোসাল সংগঠন আয়োজনকে সুন্দর ও সাফল করার জন্য কাজ করে যায়।
প্রায় ১০০০ হাজার লোকের উপস্থিতির ইফতার মাহফিলের পূর্বে মসজিদ-এ-রোম‘র ইমাম হাফেজ ফারুক সরকার সমস্ত বিশ্বের শান্তির জন্য দোয়া করেন এবং মোয়াজ্জিন হাফেজ ফয়সাল আহাম্মেদ তার সুমধুর কন্ঠে খোলামাঠে সু-উচ্চস্বরে মাগরিবের আজানের সাথে সাথে সকলেই ইফতার গ্রহণ শেষে মাগরিবের নামাজ আদায় করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত