আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ ডেকেছে ইতালি বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ ডেকেছে ইতালি বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোমে মহাসমাবেশ ডেকেছে ইতালি বিএনপিগণতন্ত্র পুনরুদ্ধার,খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আগামী ১১জুলাই বুধবার রোমে মহসমাবেশের ডাক দিয়েছে ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটি। গত শনিবার  রোমের তরপিনাত্তারায়  ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিনের পরিচালনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি নূরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, আবুল কালাম ও শাহজাহান ভূইয়া মিলন সহ সংগঠনের নেতাকর্মী এবং অঙ্গ-সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, আওয়ামী সরকারের বেপরোয়া গণহত্যা, গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে দেশে কোন স্বাভাবিক পরিস্থিতি নেই। জনগনের ভোটাধিকার অথাৎ গণতন্ত্র আজ হারিয়ে গেছে। দেশের এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে জনগনের রায় সুনিশ্চিত করার জন্য প্রয়োজন, বহি:বিশ্বে দেশের অরাজগতা সর্ম্পকে জানানো এবং দেশে-প্রবাসে ঐক্যবদ্ধ আন্দোলন।
আলোচনা থেকে বিশ্ববাসীর কাছে গণতন্ত্রহীন বাংলাদেশকে তুলে ধরতে আগামী ১১ জুলাই বুধবার  ইতালীর ঐতিহাসিক পিয়াচ্ছা রেপুবলিকায় গণ সমাবেশ এবং ইতালীয় সরকারের কাছে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতিও সাধারণ সম্পাদক নিজ নিজ অবস্থান থেকে ব্যপক প্রচারণা করার অনুরোধ জানান। তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা থেকে নি:শর্ত মুক্তির দাবী এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ইতালী থেকে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী দলের প্রথম পদক্ষেপ, যার সমাপ্তি হবে জনগনের রায়ের মাধ্যমে গণতন্ত্রের মুক্তি‘র মধ্য দিয়ে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক গণসমাবেশে অংশগ্রহণ করার সম্ভাবনার কথাও সভা থেকে নেতৃবৃন্দ জানান।

আলোচনা শেষে রোমের তরপিনাত্তারা কেন্দ্রীয় জামে সমজিদে বাদ এশা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য এবং সম্প্রতি ইতালীতে দুইজন সিনিয়র নেতা চুন্নু দেওয়ান ও শিরন বেপারীর মৃত্যুতে বিশেষ দোয়া প্রাথনা করা হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত