আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সৌদি যেতে নিবন্ধন নিয়ে বিভ্রান্তি

সৌদি যেতে নিবন্ধন নিয়ে বিভ্রান্তি

সরকার ঘোষিত বিনা খরচে সৌদি আরব যেতে নিবন্ধন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। নিবন্ধনের জন্য মফস্বল এলাকা থেকে হাজার হাজার মানুষ ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ে জড়ো হয়েছেন। সোমবার সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী আহমেদ আল ফাহাদের নেতৃত্বে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, বাংলাদেশি শ্রমিকরা 'বিনা পয়সায়' সৌদি আরব যেতে পারবেন। সৌদি আরবে যেতে শ্রমিকদের যাতায়াত, ভিসা বা মেডিকেল ফি বাবদ কোনো টাকা খরচ হবে না। তবে তাদের পাসপোর্ট, নিবন্ধন ও ঢাকায় যাতায়াত বাবদ ১৫-২০ হাজার টাকা খরচ হতে পারে। মন্ত্রীর এ ঘোষণার পর হরতাল-অবরোধের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে সোমবার রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় আসতে শুরু করেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় নিবন্ধনের জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। তাদের ধারণা, নিবন্ধন করলেই বিনা খরচে সৌদি আরবে যাওয়া যাবে। বগুড়া থেকে আসা আবদুল ওয়াদুদ সমকালকে জানান, বিনা খরচে সৌদি আরব যেতে ঢাকায় এসে নিবন্ধন করতে হবে জেনেই তিনি জীবনের ঝুঁকি নিয়ে সোমবার রাতে ট্রেনে ঢাকায় এসেছেন।আবদুল ওয়াদুদের মতো অনেকে এ ধারণা নিয়েই নিবন্ধনের জন্য ঢাকায় এসেছেন। এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার বলেন, নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। ইতোমধ্যে বিদেশ যাওয়ার জন্য ২২ লাখ কর্মী নিবন্ধন করেছেন।তিনি জানান, সৌদি আরব যাওয়ার জন্য আলাদা কোন নিবন্ধনের প্রয়োজন নেই। ফলে নিবন্ধনের জন্য উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। দেশের ৬৪ জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয় রয়েছে। সেখানে গিয়ে নিবন্ধন করা যাবে। এছাড়াও চলামান ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় নির্ধারিত স্টলে নিবন্ধন করা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত