আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সব পক্ষকে ‘পরিণতি’ ভাবার আহ্বান গিবসনের

সব পক্ষকে ‘পরিণতি’ ভাবার আহ্বান গিবসনের

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলোকে তাদের কর্মের ‘পরিণতি’ সম্পর্কে ভাবার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বর্তমান অচলাবস্থা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন তিনি।

আজ বিকেল পাঁচটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন গিবসন। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে কার্যালয় থেকে বের হয়ে একটি লিখিত বিবৃতি পড়ে শোনান তিনি।

ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের বলেন, তিনি খালেদা জিয়াকে কোকোর মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, বর্তমান সহিংসতা এবং বাংলাদেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনা অব্যাহত থাকা দুঃখজনক ও নিন্দনীয়।’

গিবসন বলেন, ‘আমি ক্রমাগতভাবে সব পক্ষকে আহ্বান জানিয়ে আসছি তারা যেন কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন। পাশাপাশি জাতীয় স্বার্থহানিকর কাজ থেকে বিরত থাকেন। আমি সব পক্ষকে আরও আহ্বান জানাচ্ছি, তারা যেন স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে এবং আস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, যা দেশের বর্তমান অস্থিরতা নিরসন করবে।’ তিনি আরও বলেন, ‘আমি প্রত্যাশা করি এ আস্থা গড়ার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদে জোরদার হবে, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় সহিংসতা এবং বিঘ্ন সৃষ্টির যে অভ্যাসগত চরিত্র, তার বিলুপ্তি ঘটাবে। পাশাপাশি সব বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পালনে অনুমোদন করবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত