আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

দুই শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন নারী

দুই শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন নারী

রাজশাহীর গোদাগাড়ীতে দুই শিশুকে বাঁচাকে গিয়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ফাহি খাতুন (৩০) গোদাগাড়ী উপজেলার শাহাব্দিপুর এলাকার শাহিন আলীর স্ত্রী।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শাহাব্দিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শাহাব্দিপুরে সড়কের পাশের বাজারে মাছ কিনছিলেন ফাহি খাতুন। এ সময় দুই শিশু সড়ক পার হওয়ার সময় রাজশাহীর দিক থেকে যাত্রীবাহী একটি ভটভটি আসছিল।

গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, তা দেখে ফাহি খাতুন দৌড়ে গিয়ে শিশু দুটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে সরিয়ে দেয়। তবে ভটভটির ধাক্কায় ফাহি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ভটভটিটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহি খাতুনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভটভটি উল্টে এর ৫ যাত্রীও আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত