আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

একটি বাগাড়ের দাম ৮৬ হাজার টাকা

একটি বাগাড়ের দাম ৮৬ হাজার টাকা

সাতসকালেই ইছামতী নদীর তীরে মানুষের ঢল। এখানে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। দূরদূরান্ত থেকে দল বেঁধে লোকজন মেলায় ছুটে আসেন। মেলা উপলক্ষে আশপাশের ৩০ গ্রামে রীতিমতো উৎসবের আমেজ। গৃহস্থ ঘরে নাইওর এসেছেন নববধূ আর মেয়েজামাই।এবারও মেলায় উঠেছে বাগাড়, পাঙাশ, চিতল, কাতল, সিলভার কার্পসহ বড় বড় মাছ। ব্যবসায়ী মাসুদ রানা মেলায় বিক্রি করতে এনেছেন ৯০ কেজি ওজনের একটি বাগাড়। দাম হাঁকা হয়েছে সোয়া লাখ টাকা। মাসুদ রানা বলেন, কয়েক দিন আগে যমুনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে। শেষ পর্যন্ত সেটি বিক্রি হয় প্রায় ৮৬ হাজার টাকায়।ব্যবসায়ী সাহেব আলী বিক্রি করতে এনেছেন ৭০ কেজি ওজনের আরেকটি বাগাড়। তিনি দাম হাঁকছেন এক লাখ টাকা। কয়েকজন ক্রেতা ভাগাভাগি করে সেটি ৭০ হাজার টাকায় কিনে নেন।বাসেদ আলী নামে এক ব্যবসায়ী ৪০ কেজি ওজনের পাঙাশ বিক্রি করতে এসেছেন। তিনি বলেন, অন্যবার এ মেলায় বড় মাছের কদর ছিল বেশি, এবার ছোট মাছ বেশি বিক্রি হচ্ছে। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৪০ কেজি ওজনের একটি পাঙাশ মাছ বিক্রি হয়নি।নাটোরের সিংড়া থেকে ২৫ কেজি ওজনের কয়েকটি কাতলা মাছ বিক্রি করতে এসেছেন ব্যবসায়ী আসলাম হোসেন। তিনি বলেন, ‘হরতাল-অবরোধে এবার মেলা ঠিকমতো জমেনি। পথে পথে অনেক কষ্ট করে হরতালে মেলায় এসেছি। বিক্রি না হলে লোকসান দিতে হবে।’ গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার দৃশ্য ছিল এমনটা।গোলাবাড়ী গ্রামের প্রবীণ আবদুর রহমানসহ সাত-আটজন বলেন, প্রায় ৪০০ বছর ধরে মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরে ইছামতী নদীর তীরে প্রতি মাঘ মাসের শেষ বুধবারে একটি বটবৃক্ষতলে বসে এই মেলা। নদীতে ধরা বিশাল আকৃতির মাছ ছাড়াও এবারের মেলায় অন্যতম আকর্ষণ ছিল ১৫ কেজি ওজনের রসে ভাষা ‘বালিশ মিষ্টি’।মেলায় এবারও উঠেছে ১০ থেকে ১৫ কেজি ওজনের বড় বড় মিষ্টি। ঘন রসে ভাসা এ মিষ্টির স্থানীয় নাম ‘বালিশ মিষ্টি’। মিষ্টি ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, এই মেলার আকর্ষণ বড় মিষ্টি। এই মিষ্টি বিক্রি করা হচ্ছে প্রতিকেজি ২০০ টাকা। কিন্তু এবার মেলায় লোক সমাগম কম হওয়ায় বড় মিষ্টির ক্রেতাও কম।সকাল থেকেই শিশু-কিশোরদের ভিড়ে সরগরম হয়ে উঠেছিল মেলা। শিশুরা নাগরদোলায় চড়ে, হরেক খেলনা আর রঙিন বেলুন কিনে আনন্দ-ফুর্তি করে। মেলায় উঠেছিল আসবাব, গৃহস্থালির প্রয়োজনীয় নানা সামগ্রী, মসলাসহ হরেক রকম পণ্য।গোলাবাড়ী গ্রামের আবদুল জোব্বার বলেন, মেলা উপলক্ষে নববধূরা নাইওর আসেন শ্বশুরবাড়ি। বাবার বাড়িতে নাইওর আসেন মেয়েজামাই। এক দিন আগে থেকেই সাজ সাজ রব পড়ে যায় চারদিকে। মেলা উপলক্ষে আত্মীয়স্বজনের দাওয়াত খাওয়ানো এখন এই এলাকার মানুষের সামাজিক রীতিতে পরিণত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত