আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ঘোষণা দিয়েও মেঘের দায়িত্ব নেননি প্রধানমন্ত্রী

ঘোষণা দিয়েও মেঘের দায়িত্ব নেননি প্রধানমন্ত্রী

নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনীর একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের সব দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেননি বলে অভিযোগ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহেদ চৌধুরী।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি মেঘের দায়িত্ব নেবেন বলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত দায়িত্ব নেননি। আপনি হত্যাকাণ্ডের বিচার না করলে আমরা মনে করবো আপনিও আমাদের সঙ্গে তামাশা করেছেন।’

সাগর-রুনির তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

শাহেদ চৌধুরী বলেন, ‘সাগরের মা বলেছে- তাকে ভুলে যাও। ভাই বলেছে- বিচার আল্লাহর কাছে। সাগর-রুনীর বিচারের দাবি একটি গরম দাবি। যারা এ দাবির সঙ্গে তামাশা করেছে তারা আল্লার বিচার পেয়ে গেছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও মহীউদ্দীন খান আলমগীর পরবর্তীতে আর মন্ত্রিসভায় যেতে পারেননি। দেশের ইতিহাসে মাত্র একজন সাংবাদিক হত্যার বিচার ছাড়া আর কারো বিচার হয়নি। এটা আমাদের ব্যর্থতা।’

সমাবেশে বিএফইউজের সভাপতি মঞ্জুর আহসান বুলবুল বলেন, ‘বাংলাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন হলে বিচার হয় না। আমরা পেশাদারিত্ব সাংগাঠনিক দিকে থেকে সফল না। আমরা আমাদের পেশাকে রাজনৈতিক অন্দরমহলে ঢুকিয়ে ফেলেছি। হত্যাকাণ্ডে বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ বলেন, ‘আমরা একটা সঙ্কটে আছি। আমরা আসলে পারলাম না। অনশন হয়েছে, মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে। ২৪, ৪৮, ৭২ ঘণ্টার আল্টিমেটাম অতিক্রম হয়েছে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। পুলিশ বার বার সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করছে। তবে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে বাংলাদেশের মাটিতে সাগর-রুনীর হত্যাকারীদেরও বিচার হবে।’

ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমাদের নখ ও দন্ত নেই। আমাদের সহকর্মীর বিচার হয়নি। এজন্য এক মিনিটের জন্য কলম বন্ধ রাখতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।’

বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘হত্যাকাণ্ডের বিচারের জন্য রাজপথে আন্দোলন করতে হয় এটা চরম হতাশাজনক। সারগর-রুনীর হত্যাকাণ্ডের বিচারে সরকারের ভূমিকা রহস্যজনক।’

এদিকে আগামী ১০ মার্চের মধ্যে যদি সাংবাদিক দম্পতি সাগর-রুনীর হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ১১ মার্চ প্রতিবাদ সভা করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে অনুষ্ঠিত ওই কর্মসূচি থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ।

সমাবেশে বাদশা বলেন, ‘আজকে রাজনৈতিক বিভাজনের কারণে আমার বিচ্ছিন্নভাবে আন্দোলন করছি। এ জন্য আন্দোলনের সফলতা পাওয়া যাচ্ছে না। এর আগে সাগর-রুনীর হত্যার বিচার দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছিল। আজ তিনটি বছর অতিবাহিত হলেও খুনিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা খুনিদের দেখতে চাই।’

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার নিয়ে হতাশার কারণে সাগরের মা তার সন্তান ও বউকে ভুলে যেতে বসেছেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত