আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক আজ

খালেদার সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক আজ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করবে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) একটি প্রতিনিধিদল।চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ সকালে মুঠোফোনে গনমাধ্যমকে এ তথ্য জানান। শায়রুল কবির খান বলেন, আজ সন্ধ্যা ছয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রতিনিধিদলটির আসার কথা। প্রতিনিধিদলের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। মৌলিক রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও শ্রম অধিকারসহ বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রতিনিধিদল আজই ঢাকায় আসছে। গত দুই দশকের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির এটিই প্রথম বাংলাদেশ সফর।

তিন সদস্যের এ প্রতিনিধিদলের নেতা ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির (ড্রোই) উপপ্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন ক্যারল ক্রাসকি (পোল্যান্ড) ও ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া)।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত রোববার গনমাধ্যমকে জানান, চার দিনের এ সফরের সময় প্রতিনিধিদল স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া প্রতিনিধিদলটি রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির সফরটি দেশের চলমান রাজনৈতিক সহিংসতার কারণে বেশ তাৎপর্যপূর্ণ। প্রতিনিধিদলের নেতা ক্রিশ্চিয়ান দান প্রেদা গত বছর ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত দুই প্রস্তাবের অন্যতম প্রস্তাবক ছিলেন। তাই এ সফরের সময় মানবাধিকারের যে বিষয়গুলোতে পার্লামেন্টের উদ্বেগ রয়েছে, সেগুলো জোরালোভাবে তুলে ধরা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত