আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশ সম্পর্কে অমিত শাহর বক্তব্যটি অবাঞ্ছিত : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সম্পর্কে অমিত শাহর বক্তব্যটি অবাঞ্ছিত : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সম্পর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ’র একটি বক্তব্য অবাঞ্ছিত এবং বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে তিনি কথা বলার জন্য যোগ্য নন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার (২৪ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

গেলো শনিবার রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় বিজেপি সভাপতি বলেছেন, বাংলাদেশি অভিবাসীরা ‘উইপোকার’মতো এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে।

ওই জনসভায় বিজেপি সভাপতির এই মন্তব্যকেই  অবাঞ্ছিত বলেও উল্লেখ করেছেন বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে  বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অমিত শাহ বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে কথা বলার যোগ্য নন। এছাড়া দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকাকে আশ্বস্ত করেছেন যে, আসামে জাতীয় নিবন্ধন ছাড়া জনগণকে বাংলাদেশে পাঠানো হবে না।

এদিকে অমিত শাহ আসামে সম্প্রতি প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) দিকে ইঙ্গিত করে বলেছেন, বিজেপি সরকার এই এনআরসি তৈরি করেছে এবং প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসীকে চিহ্নিত করেছে।

অমিত শাহ বলেন, বিজেপি সরকার প্রত্যেক ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করবে।

এছাড়া তিনি আরও বলেন, কংগ্রেস দেশের জন্য কোনও ভালো কিছু করতে পারে না কারণ তাদের নেতা বা নীতি কোনোটাই নেই।

সবশেষ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে অমিত শাহ’র বক্তব্যকে অবাঞ্ছিত বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত