আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

চট্টগ্রামে ইউএস-বাংলার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ১৭১ আরোহী

চট্টগ্রামে ইউএস-বাংলার জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ১৭১ আরোহী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন বেসরকারি বিমান কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ১৭১ আরোহী। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭১ জন আরোহী নিয়ে কক্সবাজারের পথে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে।  অবতরণকালে বিমানটির সামনের অংশ মুখ থুবরে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা কমপক্ষে ১০ যাত্রী হাত-পা কেটে গিয়ে আহত হয়েছেন।

বিমানে থাকা কয়েকজন যাত্রী জানান, আকস্মিকভাবেই বিমানটি আকাশে অস্বাভাবিকভাবে উড়তে থাকে। এক পর্যায়ে দ্রুত গতিতে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে আসে। এতে বিমানের সামনের অংশ বিমানবন্দরের রানওয়েতে মুখ থুবরে পড়ে যায়। বিমানের সামনের অংশ দেবে যায়।

দুর্ঘটনার বিষয়ে ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, কক্সবাজারে নামতে না পেরে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। তবে বিমানের যান্ত্রিক ত্রুটির বিস্তারিত কারণ এখনই বলা যাচ্ছে না।

তিনি জানান, বিমানটিতে ১৭১ আরোহী ছিল। এর মধ্যে দুইজন পাইলট, পাঁচজন ক্রু এবং ১৬৪ যাত্রী, যার মধ্যে ১১ জন শিশু।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান জানান, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির নোজ গিয়ার (সামনের চাকা) নামছিল না। এ কারণে কক্সবাজারে নামতে না পেরে চট্টগ্রামে আসে। নোজ গিয়ার না নামিয়েই এখানে নিরাপদে ল্যান্ড করেছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ প্রসঙ্গে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, কক্সবাজারগামী ইউএস বাংলার একটি ফ্লাইট বিএস ১৪১ চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করবে, এমন সংবাদ পেয়ে বিমানবন্দরে অবস্থান নেয় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ছয়টি গাড়ি। দুপুর সোয়া ১টার দিকে বিমানটি রানওয়েতে নামলে এর সামনের অংশ দেবে যায়। তবে কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। এর ফলে কয়েকজন যাত্রী আংশিক আহত হলেও কোনো বড় হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, নোজ গিয়ার না নামলে বিমান অবতরণ ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বেশির ভাগ ক্ষেত্রেই এতে বড় দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা থাকে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত