আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

সৌদির জন্য আলাদা নিবন্ধন নেই: প্রবাসীকল্যাণমন্ত্রী

সৌদির জন্য আলাদা নিবন্ধন নেই: প্রবাসীকল্যাণমন্ত্রী

কাজের জন্য সৌদি আরবে যেতে আলাদা করে কোনো নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়নি। নিবন্ধন নিয়ে চাপ সামাল দিতে বিদেশ গমনেচ্ছুদের নিবন্ধন সাময়িকভাবে বন্ধ করা হতে পারে এবং তখন শুধু নারী কর্মীরাই নিবন্ধন করতে পারবেন।

মঙ্গলবার ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্ত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত ৯ ফেব্রুয়ারি কর্মী নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে সৌদি আরব। দীর্ঘ সাত বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কর্মী নেওয়ার ঘোষণা দেয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বছরে ১ লাখ ২০ বাজার গৃহকর্মী নেবে দেশটি। সব খরচ সৌদির নিয়োগকারীরা দেবে। বাংলাদেশি কর্মীদের ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হবে। সরকারের এই ঘোষণায় সাধারণ মানুষ সৌদি আরব যেতে হুমড়ি খেয়ে পড়েন। নিবন্ধন করলেই বিনা খরচে সৌদি আরব যাওয়া যাবে- এই ধারণায় নিবন্ধন করতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) ভিড় করেন তারা। ভিড়ের কারণে 'ডিজিটাল ওয়ার্ল্ড মেলায়ও' নিবন্ধনের সুযোগ দেয়া হয়। দেশজুড়েই বিএমইটি কার্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত বাস্তবতা হচ্ছে- সৌদির জন্য আলাদা কোনো নিবন্ধন নেই। যেকোনো দেশে যেতে চাইলেই নিবন্ধন করা বাধ্যতামূলক। গত কয়েক বছরে ২২ লাখ লোক বিদেশ যেতে নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্য থেকেই অগ্রাধিকার ভিত্তিতে সৌদি আরবে লোক পাঠানো হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য জানিয়ে কয়েক দফা বিজ্ঞপ্তিও প্রকাশ করে। সংবাদ সম্মেলনে একই তথ্য তুলে ধরে প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, 'সৌদি আরবে যেতে আলাদা করে কোনো নিবন্ধন প্রক্রিয়া চালু করা হয়নি। সৌদি আরব প্রাথমিকভাবে গৃহস্থালীর কাজের জন্য নারী কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে এখনও তারা কোনো চাহিদাপত্র (ডিমান্ড) পাঠায়নি।' নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া জানিয়ে মন্ত্রী বলেন, 'সারা বছরই বিদেশ গমনেচ্ছুদের একটি নিবন্ধন আমরা চালিয়ে যাই। বর্তমানে আমাদের ডাটাবেজে ২২ লাখ লোক নিবন্ধন করেছেন। এর মধ্যে নারী কর্মীরাও আছেন। সৌদি আরব থেকে  ডিমান্ড পেলে প্রথমে এই ডাটাবেজ থেকেই কর্মী বাছাই করা হবে। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক কর্মী যদি ডাটাবেজে পাওয়া না যায়, তখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে আলাদা নিবন্ধনের ব্যবস্থা করা হবে।' চাপ সামাল দিতে আপাতত নিবন্ধন বন্ধ রাখা হবে- এ ঘোষণা দিয়ে মোশাররফ হোসেন বলেন, 'আগামী ২/১ দিনের মধ্যে ডাটাবেজ পর্যবেক্ষণ করে শুধু নারী কর্মীদের জন্য নিবন্ধন চালু করা হতে পারে।' এ বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী। তবে পরিস্থিতির জন্য দায় স্বীকার করে তিনি বলেন, 'মানুষ তো ঠেকে শেখে, আমরাও শিখলাম। আর এ কারণে অতি উৎসাহী হয়ে মানুষজন নিবন্ধন করতে শুরু করেছেন।' নিবন্ধনে বিভিন্ন সময়ে প্রতারণার ঘটনা ঘটেছে। বিনামূল্যে বিতরণ করার ফরম বিক্রি হয়েছে ৫০ থেকে ৫০০ টাকায়। তাই সাধারণ মানুষকে 'আদম ব্যাপারিদের' থেকে সাবধান থাকারও পরামর্শ দেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, 'নিবন্ধনের বাইরে বাংলাদেশ থেকে কাজ নিয়ে কেউ বিদেশ যেতে পারবে না। কেউ যদি বলে আমাকে টাকা দেন, আমি পাঠাব- তা বিশ্বাস করবেন না। এখন কেউ যদি অতি উৎসাহী হয়ে দালালকে টাকা দেয় তাহলে আমাদের কিছু করার নেই।'

শেয়ার করুন

পাঠকের মতামত