আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর অতিরিক্ত পরিচালক নাজমুল করীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখেছেন। তার চিকিৎসা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।’

এসময় তার পাশে ছিলেন বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

সাংবাদিকদের প্রশ্ন করলে নাজমুল করীম বলেন, ‘চিকিৎসার বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এটা রোগীর একান্ত ব্যক্তিগত বিষয়। মেডিকেল বোর্ড কথা বলে এসেছে।’

বিকেল ৪টায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নিয়মিত প্রেস ব্রিফিং করার কথা থাকলেও তারা করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন-অর রশিদ গতকাল মঙ্গলবার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। কোনো অবনতি হয়নি। আজ থেকে তার ফিজিওথেরাপি শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘সকালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধানসহ তিন চিকিৎসক হাসপাতালে নিয়মিত রাউন্ড দিয়েছেন।’ খালেদা জিয়ার চিকিৎসার মেডিকেল বোর্ডের সভাপতি হিসেবে আছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ জলিল চৌধুরী। এছাড়া রিমোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. সজল ব্যানার্জি, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ নকুল কুমার দত্ত ও ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বদরুন্নেসা আহমেদ রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। আদালতের নির্দেশে গত ৬ অক্টোবর কারাগার থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত