আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পাসপোর্টের ক্ষমতা সূচকে পেছাল বাংলাদেশ, শীর্ষে জাপান

পাসপোর্টের ক্ষমতা সূচকে পেছাল বাংলাদেশ, শীর্ষে জাপান

পাসপোর্টের সমাদর ও শক্তিমত্তার বৈশ্বিক সূচকে পাঁচ ধাপ পিছিয়ে ১০০তম স্থানে রয়েছে বাংলাদেশ। ভিসা ছাড়া বিশ্বের ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন বাংলাদেশের নাগরিকরা। এ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে লেবানন, ইরান ও কসোভো। এ দেশগুলোর নাগরিকরাও বিনা ভিসায় ৪১টি দেশে ভ্রমণের সুবিধা পান।

ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনাবিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের সম্প্রতি করা পাসপোর্ট ইনডেক্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে বলা হয়, সূচকে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৫। তখন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ৩৮টি দেশে ভ্রমণের সুবিধা পাওয়া যেত।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় সবচেয়ে এগিয়ে মালদ্বীপ। ৫৮তম স্থানে রয়েছে দেশটি। ক্ষুদ্র এ দ্বীপ রাষ্ট্রটির পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বিশ্বের ৮৭টি দেশে।

৬০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের অধিকার পান ভারতের নাগরিকরা। দেশটির অবস্থান এ তালিকার ৮১তম অবস্থানে।

৫৫টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ভুটান তালিকার ৮৬তম, ৪২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে শ্রীলঙ্কা ৯৯তম ও ৪০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে নেপাল তালিকার ১০১তম স্থানে রয়েছে।

র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে এশিয়ার দেশ জাপান। দেশটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই বিশ্বের ১৯০টি দেশে ভ্রমণ করা যায়। গত বছর জাপানের বৈশ্বিক অবস্থান ছিল পঞ্চম।

জাপানের পরই এ র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ পাওয়া যায়। এরপর র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। প্রত্যেকটি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৮টি দেশে ভ্রমণের সুবিধা পান।

র‌্যাঙ্কিংয়ের তলানিতে অবস্থান করছে আফগানিস্তান ও ইরাক। দেশ দুটির অবস্থান ১০৫ নম্বরে। এ ছাড়াও দেশ দুটির নাগরিকরা ভিসা ছাড়া ৩০টি দেশে ভ্রমণের সুবিধা পান।

কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা নির্ভর করে ওই পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়, তার ওপর। ভিসা ছাড়া যাওয়া বলতে বোঝায় ‘অন এরাইভাল ভিসা’। অর্থাৎ অগ্রিম ভিসা না করে শুধু টিকেট কেটে অন্য দেশে চলে যাওয়া যায়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত