আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত

হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান ৭২ ঘণ্টার হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ছয়টা পর্য়ন্ত পালনের ঘোষণা দিয়েছে জোটটি। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। চলমান অনির্দিষ্টকালের অবরোধও একই সঙ্গে চলবে বলে বিবৃতিতে বলা হয়। চলমান ৭২ ঘণ্টার হরতাল পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা ছিল। ৪৮ ঘণ্টা বাড়ানোয় তা এখন শেষ হবে আগামী শুক্রবার সকাল ছয়টা। দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীকে গুলি করে হত্যা ও দেশব্যাপী গণগ্রেফতারের প্রতিবাদে,  জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার,  গ্রেফতারকৃত ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সবরাজবন্দীর মুক্তিসহ বিভিন্ন দাবিতে হরতাল কর্মসূচি পালন করছে ২০ দল। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের নেশায় গোটা জাতি আজ চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিপতিত। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চুড়ান্ত অপব্যবহারের এমন  নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন খালেদা জিয়াকে বিভিন্ন কায়দায় হত্যার ষড়যন্ত্র করছেন্- এমন অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে নৌমন্ত্রী শাজাহান খান সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রকাশ্যে খালেদা জিয়ার আবাসস্থলের বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন কেটে দেয়ার এবং খাবার বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। তার প্রতিটি কথার বাস্তবায়ন করেছে সরকার। তার নেতৃত্বে সোমবার  বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা করার মহড়া দেয়া হয়েছে। সারা দেশের মতো ‘আওয়ামী ষড়যন্ত্রের অংশ’ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এর দায় বিএনপি ও ২০-দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা চলছে। বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে সালাহউদ্দিন বলেন, “চলমান গণ-আন্দোলন গ্রাম-বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে।  খালেদা জিয়ার চুড়ান্ত ত্যাগ স্বীকারের বার্তা পৌঁছে গেছে কৃষাণীর উঠোন থেকে শুরু করে রাজধানীর গলিপথ পর্যন্ত।  খালেদা জিয়াকে অপমানিত ও আক্রান্ত করার  ‘নাটক মঞ্চস্থ করা’ বন্ধ না হলে বিএনপির  নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকবে না। অতএব আগুন নিয়ে খেলা বন্ধ করুন।” বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত  ‘গণতন্ত্র মুক্তির নিরন্তর সংগ্রাম’ অব্যাহত থাকবে বলে বিবৃতিতে বলা হয়। 

শেয়ার করুন

পাঠকের মতামত