আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

হঠাৎ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

হঠাৎ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

একের পর এক বিভিন্ন বিষয়ের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট ও আন-অফিসিয়াল (ইউও) নোট দিয়ে আলোচনায় থাকা নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার হঠাৎ করে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই সফরের ফলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশনের সদস্যদের বৈঠকে থাকা হচ্ছে না মাহবুব তালুকদারের।

আগামী ২০ অক্টোবর মাহবুব তালুকদারের ঢাকা ছাড়ার কথা। ৩০ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তার। সেখানে তিনি মেয়ে আইরিন মাহবুবের কাছে অবস্থান করবেন। নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্রে এসব জানা গেছে।

এছাড়াও সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ শাহ আলম কমিশনার মাহবুব তালুকদারের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগামী ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্র সফর করবেন। এটা হবে তাঁর ব্যক্তিগত সফর। এ সময় তিনি দেশীয় মুদ্রায় আর্থিক সুবিধা পাবন। থাকবেন মেয়ে মিসেস আইরিন মাহবুবের কাছে।

এই বিষয়ে জানতে মাহবুব তালুকদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাঁর একান্ত সচিব বলেন, মাননীয় কমিশনার আগামী ২০ অক্টোবর ব্যক্তিগত সফরে আমেরিকা যাবেন। ৩০ অক্টোবর পর্যন্ত তিনি সেখানে থাকবেন।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশন থেকে বঙ্গভবনে একটি চিঠি দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য চার কমিশনারের সাক্ষাৎ করার কথা জানানো হয় চিঠিতে। চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখের মধ্যে যে কোনো একদিন সময় চাওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে। সাক্ষাতে কমিশনাররা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির কথা জানাবেন তাকে। এছাড়াও নির্বাচনী বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

তার মানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন না-এমন প্রশ্নে আরেক নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেন, ৩০ অক্টোবর পর্যন্ত যদি তিনি দেশের বাইরে থাকেন তাহলে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন কীভাবে? আমাদের চাওয়া সময়ের ভেতরে যদি রাষ্ট্রপতি সময় নির্ধারণ করেন তবে তাঁর দেখা করার সুযোগ নেই।

এই ব্যাপারে ইসির অতিরিক্ত সচিব মোঃ মোখলেসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্যার তো রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় দেশে থাকবেন না। সুতরাং তিনি মনে হয় সাক্ষাৎ করতে পারবেন না। যদিও রাষ্ট্রপতি এখনো সময় নির্ধারণ করেননি।’

সোমবার নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়ে নির্বাচন কমিশনের ৩৬তম সভা বর্জন করেন মাহবুব তালুকদার। পরে নোট অব ডিসেন্ট দেওয়ার কারণ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, সভায় তাঁর কিছু প্রস্তাবনা রাখার কথা থাকলেও, তাঁকে কথা বলতে দেওয়া হয়নি। তাই, প্রতিবাদ স্বরূপ তিনি সভা বর্জন করেছেন।

এর আগে গত ৩০ আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের মুলতবি সভা চলাকালে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে বৈঠক বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত