আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বিকল্পধারা থেকে বি. চৌধুরী ও মাহী চৌধুরীকে বহিষ্কার

বিকল্পধারা থেকে বি. চৌধুরী ও মাহী চৌধুরীকে বহিষ্কার

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে অব্যাহতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারীকে সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব করে দলটি নতুন কমিটি ঘোষণা করেছে। শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।

নতুন সভাপতি নুরুল আমীন বেপারী বলেন, দু-একদিনের মধ্যেই তলবিসভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে। আমরা জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আছি এবং থাকব। আমরা গভীরভাবে বিশ্বাস করি, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকল দলের অংশগ্রহণে নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু একটি অদৃশ্য শক্তির হস্তক্ষেপে আমাদের বরাদ্দ বাতিল করা হয়েছে। আর সে কারণে প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলো। এ ছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকিও দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বি-চৌধুরী ও মাহী বি চৌধুরী জাতীয় আকাঙ্খা প্রতিফলনে ব্যর্থ হয়েছে। একটি সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টকে প্রশ্নবিদ্ধ করেছে। জাতির সঙ্গে প্রতারণা করেছে। সরকারের দালালি করেছে। শিগগিরি আমরা পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করব। সময় সুযোগ বুঝে কাউন্সিল অধিবেশন ডাকব।

বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরী ও মান্নান, মাহী বি চৌধুরী গত ১৪ বছর ধরে বিকল্পধারাকে কুক্ষিগত করে রেখেছে, কোনো কাউন্সিল ঘোষণা করেনি, বলেও অভিযোগ করেন শাহ আহমেদ বাদল।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত