আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঢাকায় সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবির সমাবেশে পুলিশের লাঠিচার্জ

ঢাকায় সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবির সমাবেশে পুলিশের লাঠিচার্জ

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে দুপুরে সমাবেশ করছিলেন কিছু শিক্ষার্থী। কিন্তু তাদের সমাবেশ শুরু করার কিছুক্ষণ পরেই পুলিশ এসে তাদের ফেস্টুন, ব্যানার কেড়ে নিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ এক শিক্ষার্থীকে আটক করে।

২০ অক্টোবর, শনিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।’
সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ থেকে একজনকে আটক করছে পুলিশ। ছবি: প্রিয়.কম

ওই সমাবেশে অংশ নেওয়া আতিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী তারা আজ দুপুরে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেছিলেন। বেলা আড়াইটার দিকে ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন একত্রিত হতেই পুলিশ চলে আসে। পুলিশ এসে তাদের জানায় ওই স্থানে কোনো প্রকার সমাবেশ বা মিছিল করা যাবে না। এরপর পুলিশ শিক্ষার্থীদের সেখান থেকে চলে যেতে বলে। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডা শুরু হয়। তখন পুলিশ তাদের লাঠিপেটা শুরু করে এবং ছত্রভঙ্গ করে দেয়।

জামিল হোসেন নামের অপর এক শিক্ষার্থী জানান, তাদের সমাবেশ থেকে পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। তবে কত জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং কী কারণে আটক করা হয়েছে, সে সম্পর্কে কিছুই বলতে পারেননি এই শিক্ষার্থী।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত