আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আজ মহান ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস।

আজ মহান ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বরসহ আরও অনেকে নিজের বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেছিলেন। যা ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। যাদের জন্য আজকে পুরো পৃথিবীতে ২১শে ফেব্রুয়ারি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১৯৫২ সালের এই দিনে যারা আমাদের মায়ের মুখের ভাষাকে কেড়ে নিয়ে রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে আমাদেরই বাংলার মায়ের সন্তান সালাম, রফিক, বরকত, জব্বরসহ আরও অনেকে শত্রু বাহিনীর দাবীকে উপেক্ষা করে নেমে পড়েছিল রাজপথে। মিছিলের ধ্বনিতে কেঁপে উঠেছিল পুরো রাজপথ। শুধু একটাই ধ্বনি- `রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই।’ আর তখনি তাদের আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়লো শক্র- বাহিনীরা। এলোপাথাড়ি গুলি চালাতে লাগলো। শক্র-পক্ষের বুলেটের আঘাতে রাজপথেই লুটিয়ে পড়লো আমাদেরই বাংলা মায়ের সন্তানরা। শহীদের মর্যাদা লাভ করলো রফিক, জব্বার, সালাম, বরকতসহ আরও অনেকে। আর আমাদেরকে দিয়ে গেল মায়ের ভাষা।দিনটি ছিলও ২১ ফেব্রুয়ারী ১৯৫২ , সাল বাংলায় ৮ই ফাল্গুন, ১৩৫৯৷১৯৪৭ সালে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভিত্তিতে পাকিস্তানের জন্মের আগ থেকেই বঞ্চিত ও শোষিত বাঙালী জনগোষ্ঠী নিজের ভাষায় কথা বলার জন্য যে সংগ্রাম শুরু করে তা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে চূড়ান্তরূপ লাভ করেছিল ১৯৫২ এর এই দিনে। মাতৃ ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে ; ১৯৫২ সালের আগুন ঝড়া এই দিনে সালাম ,রফিক ,বরকত ও জব্বার সহ অসংখ্য নাম না জানা বাংলার দামাল ছেলেরা , বুকের তপ্ত রক্ত ঢেলে দিয়েছিল কালো পিচ-ঢালা রাজপথে। ভাষা আন্দোলনের তপ্ত ও বন্ধুর পথ ধরেই অর্জিত হয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।সেদিন ঢাকার রাস্তা রক্তে লাল ছিলদাবী ছিল রাষ্ট্র ভাষা বাংলার জন্য ।আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই। অন্য কোন ভাষায় ও ভাষার মর্যাদার জন্য রক্তদান পৃথিবীর ইতিহাসে বিরল। এজন্য ইউনেস্কো ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। LA BANGLATIMES ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বিশ্বের সকল বাঙলা ভাষী মানুষকে জানাই শুভেচ্ছা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক।

শেয়ার করুন

পাঠকের মতামত