আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কাড়ি কাড়ি টাকা ও মাদকসহ আটক জেলার সোহেলকে অব্যাহতি

কাড়ি কাড়ি টাকা ও মাদকসহ আটক জেলার সোহেলকে অব্যাহতি

প্রায় চার কোটি টাকা (নগদ, চেক ও এফডিআর) এবং ফেনসিডিলসহ গ্রেফতার হওয়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কারা অধিদফতর। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়েছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। আবেদনটি শুনানির অপেক্ষায় রাখা হয়েছে। জিআরপি ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ এ খবর নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সোহেল রানার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অপরটি মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। জিআরপি ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে মামলা দুটি করেন। সোহেল রানা বিশ্বাসকে শনিবার আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বলেন, ঘটনাটি নিশ্চিত হয়ে তাকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কারা অধিদফতর। ফোনে শুক্রবার রাতেই খবরটি জানিয়েছে। তবে এখনো লিখিত কোনো আদেশ আসেনি। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জেলার) সোহেল রানা বিশ্বাসকে ১২ বোতল  ফেনসিডিল ও নগদ ৪৪ লাখ ৪৩ হাজার ‘অবৈধ’ টাকাসহ আটক করে রেলওয়ে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে গ্রামের বাড়ি যাওয়ার পথে গোপন তল্লাশিকালে ভৈরব রেলওয়ে পুলিশের হাতে আটক হন তিনি।

ওই সময় জেলার সোহেল রানা বিশ্বাসের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক এবং তার স্ত্রীর নামে ২  কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।

কারাগারে থাকা সোহেল রানার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের আর কে মিশন রোডে। বাবা মুক্তিযোদ্ধা জিন্নাত আলী বিশ্বাস। ২০০০ সালে বাবার মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে কোটায় চাকরি নেন সোহেল। খাগড়াছড়ি জেলা কারাগার থেকে বদলি হয়ে ২০১৭ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে যোগ দেন তিনি।

গ্রেফতারের পর সোহেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, মূলত টাকাগুলো অবৈধ প্রক্রিয়ায় পাওয়া। ওই টাকার মধ্যে ৫ লাখ ছিল তার। বন্দীদের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের একজন ঠিকাদার ট্রেনে ওঠার আগে তাকে দিয়ে গেছেন। বাকি টাকা চট্টগ্রাম বিভাগের ডিআইজি পার্থ কুমার বণিক ও চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের। ঢাকার কাশিমপুর কারাগারে ১ নভেম্বর  জেলারদের নিয়ে সম্মেলন হবে। ওই সম্মেলনে  যোগ দেওয়ার আগে তিনি তিন দিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। মাসোহারার টাকা তার ঊর্ধ্বতন দুই কর্তাকে ঢাকায় নিয়ে দেয়ার কথা ছিল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত