আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

যারা জনগণকে কষ্ট দিচ্ছেন তাদের বিচার হবে : ড. কামাল

যারা জনগণকে কষ্ট দিচ্ছেন তাদের বিচার হবে : ড. কামাল

জনগণের সেবক হয়ে যারা জনগণকে কষ্ট দিচ্ছেন তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

২৭ অক্টোবর, শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে ড. কামাল এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘এ দেশের মালিক জনগণ আর যারা দেশ শাসন করছেন তারা সেবক। সেবক হয়ে যারা জনগণকে হামলা-মামলা দিয়ে কষ্ট দিচ্ছেন, তাদের বিচার হবে। সরকার সকাল-বিকাল ও সন্ধ্যায় দেশের সংবিধান লঙ্ঘন করছে, শপথ ভঙ্গ করছে। তাদের বিচার হবে, শাস্তি দেওয়া হবে।’

‘স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ, সুষ্ঠু নির্বাচন হোক, এসব শর্ত আমরা দিয়েছি। সাত দফার এসব দাবি মানলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। এই ন্যূনতম সাত দফা দাবি সময় থাকতে মেনে নিন।’

উপস্থিত নেতাকর্মীদের প্রসঙ্গ টেনে সরকারকে উদ্দেশ করে ড. কামাল বলেন, ‘এই যে লাখ লাখ মানুষ দাবি তুলেছে, জনগণের সে সিদ্ধান্তকে উপেক্ষা করলে, অমান্য করলে যে শাস্তি আপনারা পাবেন, তা কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি না, এ দেশের মালিক ১৭ কোটি মানুষ, সংবিধানেই লেখা আছে জনগণ ক্ষমতার মালিক।’

সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে ড. কামাল বলেন, ‘লালদীঘির মাঠে কেন ঐক্যফ্রন্টকে সমাবেশ করতে দেয়া হলো না, এর জবাব আপনাদের দিতেই হবে। আমরা খুঁজে বের করব।’

‘২০১৪ সালে বলা হয়েছিল অবস্থা মোকাবেলায় জন্য সাময়িকভাবে একটা নির্বাচন হয়েছে। কিন্তু পরে আর নতুন নির্বাচন হয়নি। পাঁচ বছর কাটিয়ে দেয়া হলো।’

এই কাজ ‘সংবিধান অনুযায়ী গুরুত্বপূর্ণ অপরাধ’ অভিহিত করে ড. কামাল বলেন, ‘এই অপরাধের জন্য জবাবদিহি আদায় করতে হবে। এবার জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে, অসম্ভবকে সম্ভব করেই ছাড়বে। এভাবে আমরা স্বাধীনতাও অর্জন করেছি। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আপনাদের ভাঙা নৌকায় আর উঠবে না।’

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আব্দুর রউফ, মাহমুদুর রহমান মান্নাসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

গত ২৪ অক্টোবর নতুন জোট গঠনের পর এটি ঐক্যফ্রন্টের দ্বিতীয় সমাবেশ। এর আগে সিলেটে প্রথম সমাবেশ করে জোটটি। গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি, নাগরিক ঐক্য ও বিএনপি মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত