আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সংলাপ: কামাল বললেন ‘ভালো’, মির্জা ফখরুল ‘অসন্তুষ্ট’

সংলাপ: কামাল বললেন ‘ভালো’, মির্জা ফখরুল ‘অসন্তুষ্ট’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও জোটের নেতাদের সঙ্গে সংলাপ ভালো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। তবে তার বিপরীত বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ নভেম্বর, বৃহস্পতিবার রাতে সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান ঐক্যফ্রন্টের দুই শীর্ষ নেতা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সন্ধ্যা ৭টার পর আওয়ামী লীগ ও জোটের নেতাদের সঙ্গে সংলাপে বসেন ঐক্যফ্রন্টের নেতারা। এই সংলাপ চলে সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে।

রাত ১০টা ৫০ মিনিটে গণভবন থেকে প্রথমে ঐক্যফ্রন্টের নেতাদের বেরিয়ে যেতে দেখা যায়। এরপর আওয়ামী লীগের নেতারাও বেরিয়ে যান।

ওই সময় ঐক্যফ্রন্টের নেতারা জানান, ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বক্তব্য জানানো হবে। তবে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে ড. কামাল বলেছেন, আলোচনা ভালো হয়েছে। অন্যদিকে ফখরুল এক বাক্যে বলেছেন, ‘সংলাপে আমরা সন্তুষ্ট নই।’

সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণভবনের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের ইঙ্গিত দিয়েছেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির মধ্যে অন্তত দুটি আওয়ামী লীগ মেনে নিয়েছে। তবে খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবি মানতে নারাজ আওয়ামী লীগ।

একটি সূত্রে জানা যায়, খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গটি বিএনপি নেতারা তুললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বলেন, ‘এ মামলাগুলো আমি ফাইল করিনি। এগুলো তত্ত্বাবধায়ক সরকারের সময় করা। এগুলো নিয়ে সরকারের কিছু করার নেই। যা করার আইনি পথেই করতে হবে।’

রাজনৈতিক হয়রানিমূলক মামলার প্রসঙ্গ তুলেছিলেন বিএনপি নেতারা। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যেসব মামলাকে হয়রানিমূলক বলছেন, তার তালিকা দিন। আমি যাচাই করে দেখব।’

বহুল আলোচিত এই সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ জন প্রতিনিধি অংশ নেন। আর ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ছিলেন ১৬ জন।

আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মো. আবদুর রাজ্জাক, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডাক্তার দীপু মনি, আবদুর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম, আইনমন্ত্রী আনিসুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং জাসদের একাংশের সভাপতি মইন উদ্দিন খান বাদল।

অন্যদিকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন।

এর আগে সংলাপের আহ্বান জানিয়ে গত ২৮ সেপ্টেম্বর ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত